Update: 5 August 2005
 

খাদ্যে ভেজাল বন্ধ করার দাবিতে সমাবেশ ও Rally
ছবি: সৈয়দ জিয়াউল হাবীব (রুবন)
রিপোর্ট: বিধান চন্দ্র পাল

 


'খাদ্যে ভেজাল বন্ধ কর: সবার জীবন রক্ষা কর' এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার রমনা পার্কের শতায়ূ অঙ্গন সংলগ্ন গাবতলায় গত (৫ আগস্ট ২০০৫) একটি সমাবেশ অনুষ্ঠিত হয় ৷ সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত এ সমাবেশের আয়োজন করে বাঁচান-বাঁচাতে চাই নগর এই আয়োজনটিতে সহযোগিতা করে, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ৷ এ সমাবেশে ঢাকাসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও দি হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষণপ্রাপ্ত উজ্জীবকসহ বিভিন্ন স্তরের প্রায় ৫০০ জন অংশগ্রহণ করেন

সমাবেশে প্রথম দিকে খোলামেলা মতবিনিময় হয় ৷ এ পর্যায়ে বক্তব্য রাখেন হাবিবুল্লাহ চঞ্চল, ইসরাত জাহান, জাহিদুর রহমান, কামরুল আহসান দুলাল, মনোয়ারা বেগম, মরিয়ম আক্তার লতা, সালেহা বেগম, বীথি, জাহাঙ্গীর, হাইউল, নন্দিতা, হাফিজুল ইসলাম, সুমন, আরিফ, রুহুল আমিনসহ আরো অনেকে ৷ এলাকার ও দেশের ঐতিহ্য কিভাবে হারিয়ে যাচ্ছে, টাটকা এবং আসল জিনিসগুলো কিভাবে ভেজালে পরিণত হচ্ছে এ সম্পর্কিত নিজস্ব অভিজ্ঞতা, এলাকার প্রেক্ষাপট, চারপাশের পরিবেশ ও পারিপার্শ্বিকতা ইত্যাদি উদাহরণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা তুলে ধরেন



 

সমাবেশে দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার বলেন, আমাদের দেশে দুর্নীতি ও অনিয়ম করেও অনেকেই পার পেয়ে যাচ্ছেন ৷ তার কারণ আমরা সহনশীল হয়ে পড়েছি ৷ আমাদের নির্লিপ্ত হবার আর কোন সুযোগ নেই ৷ এখন জাগ্রত জনতাই একমাত্র রক্ষাকবচ ৷ তিনি বলেন, আমাদের জনগণকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং খারাপ লোকদের প্রতিহত করতে হবে

 

 

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মহিদুল হক খান বলেন, অপকর্মগুলো আমাদের নির্লিপ্ততার মধ্যেই বেড়ে উঠছে ৷ তা থেকে নিজেকে ও সবাইকে সরে আসতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক লতিফা আকন্দ বলেন, বিশ্বায়নের যুগে বিশ্বকে নিরাপদ সুস্থ চিন্তার অধিকারী হতে হলে সকল খাদ্য নিরাপদ হতে হবে
৷ তিনি জাতিকে আসল এবং নকল এই ভেদাভেদ বুঝবার মত ঐ পরিমাণ শিক্ষিত করে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন

বাংলাদেশ টেলিভিশনের সাবেক মূখ্য বার্তা সম্পাদক রফিকুল ইসলাম সরকার বাস্তব একটি উদাহরণ টেনে বলেন, দুধে যারা পানি মেশায় তারা কখনোই স্বাবলম্বী হয়ে উঠতে পারে না
৷ তিনি সকলকে সংঘবদ্ধ হয়ে সকল অসাধু ব্যক্তিদের প্রতিহত করার আহ্বান জানান

উজ্জীবক মনোয়ারা বেগম বলেন, আগে ঘরে ঘরে গরু ছিল
৷ কিন্তু এখন দুধের জন্যও আমাদেরকে অন্য দেশের ওপর নির্ভর করতে হয়

বাঁচান কর্মী উজ্জীবক হাবিবুল্লাহ চঞ্চল বলেন, চুরি-দুর্নীতিতে আমাদের দেশ প্রথম এবং নারী নির্যাতনে দ্বিতীয় হয়েছে
৷ এবার খাদ্যে ভেজালের ক্ষেত্রেও আমাদের দেশ শ্রেষ্ঠত্বের আসনে আসীন হতে চলেছে ৷ এটা জাতি হিসেবে আমাদের সকলের জন্যই ভীষণ লজ্জার কথা, এটা ঘোচাতে হবে



ভেজাল খাদ্য পরিহার করুন, সুস্থ থাকার প্রধান শর্ত ভেজালমুক্ত নিরাপদ খাদ্য, খাদ্যে ভেজাল বন্ধ কর সবার জীবন রক্ষা কর, সুস্থ জীবন গড়তে হলে নিরাপদ খাদ্য সবার আগে, সকল অসাধুতাকে না বলুন, আমরা শিশু আমাদের বাঁচার অধিকার নির্ভেজাল খাদ্য পাবার ইত্যাদি শ্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি গাবতলা থেকে শুরু হয়ে শাহবাগের বটতলায় এসে শেষ হয়


সমাবেশে ঢাকাকে বাসপোযোগী করে তোলার জন্য এবং ভেজাল খাদ্য প্রতিহত করার জন্য দেশব্যাপী একটি স্বাক্ষর অভিযান পরিচালনারও সিদ্ধান্ত গৃহীত হয়


 


Home  / Feedback  / Subscribe

© 2005 The Hunger Project-Bangladesh. All rights reserved.