10 June 2005

 

"সুন্দর পরিবেশ গড়বো মোরা এইতো মোদের পণ, শুরু হলো বাংলাদেশে সামাজিক আন্দোলন"
শ্লোগানকে সামনে রেখে নগরীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ছবি: সৈয়দ জিয়াউল হাবীব (রুবন)
রিপোর্ট: বিধান চন্দ্র পাল

 

"সুন্দর পরিবেশ গড়বো মোরা এইতো মোদের পণ, শুরু হলো বাংলাদেশে সামাজিক আন্দোলন" এই শ্লোগানকে সামনে রেখে নগরীতে আজ (১০ জুন, ২০০৫) একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়৷ দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের ঢাকার প্রশিক্ষিত স্বেচ্ছাব্রতী উজ্জীবকদের আয়োজনে এবং ঢাকা সিটি কর্পোরেশনের সহযোগিতায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য এ গণসংযোগ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানটি অনুষ্ঠিত হয় ৷ এ কর্মসূচিটি সকাল ৮ টায় ঢাকার বেইলী রোড মহিলা সমিতির সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়, নওরতন কলোনী, নিউ বেইলী রোড, সার্কিট হাউজ রোড, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড হয়ে বেলা ১১ টার সময় সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে এসে শেষ হয় ৷ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলাকালে সুশৃঙ্খলভাবে একটি র্যালীর মাধ্যমে উজ্জীবকরা স্থানীয় জনগণের সাথে কথা বলেন ও লিফলেট বিতরণ করেন ৷ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উজ্জীবকদের সাথে ঢাকা সিটি কর্পোরেশনের প্রায় ৫০ জন পরিচ্ছন্নতা কর্মীও অংশগ্রহণ করে

 


এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার
৷ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ড. মেহের-ই-খোদা, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষা সৈয়দা শামসে আরা হোসেন, কবি লিলি হক, ৫৩ নং ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক আব্দুর রহমান, আশরাফুল ইসলাম দুলাল, হাবিবুল্লাহ চঞ্চল, তাসমিয়া সুলতানা বীথি, জাহাঙ্গীর আলম, নিগার সুলতানা জুলি, রুমা প্রমুখ ৷ এ পুরো কর্মসূচিতে ঢাকার বিভিন্ন অঞ্চলের উজ্জীবক, এলাকার স্থানীয় জনগণ, ছাত্র-ছাত্রী, গার্ল গাইডস্ এসোসিয়েশনের সদস্যরা সহ প্রায় শতাধিক ব্যক্তিবর্গ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ৷ এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেন ঢাকা সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড কমিশনার জনাব আরিফুল ইসলাম

 

ড. বদিউল আলম মজুমদার তাঁর বক্তব্যে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন বাসযোগ্য ঢাকা আমরা চাই কি-না, সে সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে এবং সে লক্ষ্যে নাগরিকদেরকে সচেতন করে তুলতে হবে ৷ কারণ পরিস্কার পরিচ্ছন্ন মহানগরী গড়ে তোলা কারো একার পক্ষে সম্ভব নয় ৷ তাই তিনি সিটি কর্পোরেশনের পাশাপাশি সকল নাগরিককেই এ কাজে এগিয়ে আসার এবং নিজ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য দায়িত্ব নিতে আহ্বান জানান

ড. মেহের-ই-খোদা বলেন, আমরা পরিচ্ছন্নতা দেখতে চাই, কিন্তু নিজেরাই যে পরিচ্ছন্নতা নষ্ট করে চলেছি তা বুঝতে পারি না
৷ তাই মানুষের অভ্যাসের পরিবর্তন আনতে হবে৷ প্রতিদিন চেষ্টার মধ্য দিয়ে আমাদের এই অভ্যাসও তাই পরিবর্তন করতে হবে এবং পাশাপাশি অন্যের অভ্যাস পরিবর্তনেও সহায়কের ভূমিকা রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন


সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এর অধ্যক্ষা সৈয়দা শামসে আরা হোসেন বলেন, একদল প্রাণবন্ত উজ্জীবকদের মাঝে দাঁড়িয়ে আমি অত্যন্ত উত্‍সাহিত বোধ করছি৷ তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, উজ্জীবকরা দায়িত্ব নিয়ে অপরিষ্কার সমাজকে পরিচ্ছন্ন করে তুলে সকলের জন্য একটা সুন্দর জীবন উপহার দিতে পারবে


কবি লিলি হক বলেন, আমাদের নিজেরাই দায়িত্ব নিয়ে নিজস্ব আঙ্গিনা থেকে রাজপথ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি৷ আমার বিশ্বাস এটা সম্ভব, তবে এটা শুধু উদ্যোগ গ্রহণ ও আন্তরিকতার বিষয়মাত্র



পরিচ্ছন্নতা কর্মী মামুন তার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, আমাদেরকে কেউই বন্ধু ভাবতে চায় না৷ আমরা আশা করি, সকলে আমাদেরকে বন্ধু ভেবে আমাদের এ কাজে সহযোগিতা করতে এগিয়ে আসবে এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলবে


এক
সাথে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান থেকে নারীদের জন্য বিভিন্ন স্থানে পাবলিক টয়লেট ব্যবহারে অসুবিধার কথা উল্লেখ করে এ সমস্যা সমাধানে অচিরেই উদ্যোগ গ্রহণের ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়
 


Home  / Feedback / Subscribe

© 2005 The Hunger Project-Bangladesh. All rights reserved.