প্রাকৃতিক ও সামাজিক পরিবেশকে দূষণমুক্ত করতে
একটি অভিযান, একটি আন্দোলন
বাঁচাতে চাই নগর/নগরবাসী (বাঁচান)
বাঁচান একটি অভিযান ৷ একটি আন্দোলন ৷ ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্বেচ্ছাব্রতীদের পরিচালিত প্রাকৃতিক ও সামাজিক পরিবেশকে দূষণমুক্ত করার একটি কর্মসূচি ৷ বাংলাদেশ একটি ক্ষুদ্র জনবহুল দেশ ৷ নদী বাহিত পলি দ্বারা গঠিত এ দেশটি সুজলা, সুফলা, শস্য-শ্যামলা ৷ মিঠাপানির মাছের দেশ বাংলাদেশ ৷ পৃথিবীর সবচেয়ে বড় চীর সবুজ বন - সুন্দরবন ৷ পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার, বৈচিত্রময় জীবজন্তু, গাছপালা, নদীনালা, জলাভূমিপূর্ণ, পাখির কলকাকলীতে মুখরিত দেশ বাংলাদেশ ৷ জনসংখ্যার আধিক্য, বিদেশী ফ্লোরা ও ফনার অতি ব্যবহার; অপরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, দূষণ সৃষ্টিকারী যানবাহনের ব্যাপক ব্যবহার, মানুষের সীমাহীন লালসা, আইনের প্রতি উদাসিনতা ক্রমাগতভাবে এ দেশের পরিবেশকে মানুষের বস-বাসের অযোগ্য করে তুলছে ৷ হারিয়ে যাচ্ছে সুন্দরবন ৷ নদীনালা, জলাশয় এবং পরিবেশ দূষণের ফলে বিলুপ্ত হয়ে গেছে অনেক মিঠাপানি মাছের প্রজাতি ৷ বিশ্ব ব্যাংকের হিসেব অনুযায়ী বায়ু দূষণের ফলে ঢাকা মহানগরে গত ১ বছরে মৃত্যুর সংখ্যা ৫ হাজার জন ৷ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২২ লক্ষ ২১ হাজার ৬৩৮ জন ৷
যার ফলাফল রাজধানী ঢাকা মহানগরী আজ একটি গ্যাস চেম্বার ৷ ঢাকা একটি অট্রালিকার বস্তিনগরী ৷ আজ আমাদের সবার জীবন হুমকির সম্মুখীন ৷ এ ছাড়া সংবাদপত্রের পাতায় চোখ রাখলেই চোখে পড়ে খুন, হত্যা, ধর্ষণ, ছিনতাই, চুরি, ডাকাতি ভয়াবহ রমরমা খবরাখবর ৷ দেশ আজ বিশ্বের এক নম্বর দূর্ণীতির দেশ ৷ এক কথায় দেশের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সবই নগরবাসীদের জন্য অসহনীয় ৷
এ অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে এবং মুক্তি পাওয়াও
সম্ভব ৷
আমরা প্রত্যাশিত ভবিষ্যতে দাঁড়িয়ে যদি আন্তরিকতার
সঙ্গে চেষ্টা করি তবে অবশ্যই দেশের ও মহানগরীর হৃত গৌরব ফিরিয়ে আনা সম্ভব
৷
এর জন্য প্রয়োজন গণ সচেতনতা সৃষ্টি করা - মানুষকে জাগিয়ে
তোলা ৷
প্রতিরোধের প্রাচীর গড়ে তোলা
৷
আর এ প্রাচীর গড়তে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ
সবোর্তভাবে সহায়তা করে যাচ্ছে।
| খাদ্যে ভেজাল বন্ধ করার দাবিতে সমাবেশ ও র্যালি |
|
'খাদ্যে ভেজাল বন্ধ কর: সবার জীবন রক্ষা কর' এই শ্লোগানকে সামনে রেখে
ঢাকার রমনা পার্কের শতায়ূ অঙ্গন সংলগ্ন গাবতলায় গত (৫ আগস্ট ২০০৫) একটি সমাবেশ
অনুষ্ঠিত হয়
৷ সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত এ
সমাবেশের আয়োজন করে বাঁচান-বাঁচাতে চাই নগর।
এই আয়োজনটিতে সহযোগিতা করে, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ
৷ এ সমাবেশে ঢাকাসহ
ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের
প্রতিনিধি ও দি হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষণপ্রাপ্ত উজ্জীবকসহ বিভিন্ন স্তরের
প্রায় ৫০০ জন অংশগ্রহণ করেন
৷ |
"সুন্দর পরিবেশ গড়বো
মোরা এইতো মোদের পণ, শুরু হলো বাংলাদেশে সামাজিক আন্দোলন" এই শ্লোগানকে সামনে রেখে
নগরীতে আজ (১০ জুন, ২০০৫) একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়৷ দি
হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের ঢাকার প্রশিক্ষিত স্বেচ্ছাব্রতী উজ্জীবকদের আয়োজনে এবং
ঢাকা সিটি কর্পোরেশনের সহযোগিতায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য এ গণসংযোগ এবং
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানটি অনুষ্ঠিত হয়
৷ এ কর্মসূচিটি সকাল ৮
টায় ঢাকার বেইলী রোড মহিলা সমিতির সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়, নওরতন কলোনী,
নিউ বেইলী রোড, সার্কিট হাউজ রোড, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড হয়ে বেলা ১১ টার সময়
সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে এসে শেষ হয়
৷ পরিষ্কার পরিচ্ছন্নতা
অভিযান চলাকালে সুশৃঙ্খলভাবে একটি
র্যালীর মাধ্যমে উজ্জীবকরা স্থানীয় জনগণের সাথে
কথা বলেন ও লিফলেট বিতরণ করেন
৷ পরিষ্কার পরিচ্ছন্নতা
অভিযানে উজ্জীবকদের সাথে ঢাকা সিটি কর্পোরেশনের প্রায় ৫০ জন পরিচ্ছন্নতা কর্মীও
অংশগ্রহণ করে
৷
বিস্তারিত . . . |
|
© 2005 The Hunger Project-Bangladesh. All rights reserved. |