| 13 June 2005 |
''জাতীয় বাজেট ও স্থানীয় সরকার'' শীর্ষক একটি
গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়ে
গেলো
স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি গ্রুপ-বাংলাদেশের আয়োজনে
ছবি:
সৈয়দ জিয়াউল হাবীব (রুবন)

জাতীয় প্রেস ক্লাব ভি আই পি লাউঞ্জে সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত এ গোলটেবিল আলোচনায় সঞ্চালকের ভূমিকা পালন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ ৷ মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার ৷ শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি গ্রুপ-বাংলাদেশের সভাপতি জনাব আবুল হোসেন খান ৷
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব জনাব এম এম মুজিবুল হক, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, জাসদ নেতা আ স ম আবদুর রব, সাবেক স্থানীয় সরকার সচিব এ ওয়াই বি সিদ্দিকী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ফারুক খান এমপি, বাইসসের সভাপতি গোলাম সারোয়ার মিলন, বিটিভির সাবেক মূখ্য বার্তা সম্পাদক রফিকুল ইসলাম সরকার, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জামান, এডভোকেসি গ্রুপের সাধারণ সম্পাদক মতিউর রহমান তপন, অধ্যাপক মাহফুজ আহমেদ, সাংবাদিক ছাইফুল ইসলাম শামীম, অধ্যাপক মো: মাসুম শেখ, শহিদুল ইসলাম, চেয়ারম্যানদের মধ্যে ওমর ফারুক, বজলার রহমান বাচ্চু, বেগম নূর আফরোজা হ্যাপী, মুনীর চৌধুরী শামীম, হাজী সিরাজুল ইসলাম, এম ফিরোজ সিদ্দিকী প্রমূখ ৷

অধ্যাপক মোজাফফর আহমদ সামাজিক সমস্যা সমাধানের জন্য একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য ইউপি প্রতিনিধিদেরকে আহ্বান জানান ৷ তিনি আমলাদের নিয়ন্ত্রণ কমানোর জন্য সমন্বিতভাবে আইন প্রণয়ন করাও জরুরী বলে উল্লেখ করেন ৷ দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে শক্তিশালী স্থানীয় সরকার গঠনের অপরিহার্যতার কথা তিনি উল্লেখ করেন ৷ তিনি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, তাদের কার্যক্রমের তথ্যায়ন করা যেতে পারে, যা ইউপির দায়িত্ব ও কর্তব্যকে আরো সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করবে ৷ তিনি এ সকল ইস্যুতে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সদস্যদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ৷


জনাব মুজিবুল হক তাঁর আলোচনায় বলেন, কেন্দ্রীয় সরকার থেকে নির্বাচিত প্রতিনিধিদের ফর্মুলার ভিত্তিতে সম্পদ হস্তান্তর বাধ্যতামূলক করা প্রয়োজন ৷ এ লক্ষ্যে নির্দলীয় স্থানীয় সরকার কমিশন গঠন করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন ৷

জনাব বদিউল আলম মজুমদার বলেন, আমাদের অধিকাংশ সমস্যাই স্থানীয় এবং এর সমাধানও স্থানীয়ভাবে করতে হবে ৷ বাজেটে যে স্থানীয় সরকারকে অগ্রাধিকার দেয়া হয়নি তা স্পষ্ট, নামমাত্র বরাদ্দ দেয়া হয়েছে মাত্র ৷ স্থানীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করে জনগণের শাসন প্রতিষ্ঠা করা এবং সে অনুযায়ী সম্পদ দেয়া প্রয়োজন ৷

জনাব খলীকুজ্জামান স্থানীয় সরকার ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, যে সমাজে অংশীদারিত্ব থাকবে সে সমাজই আমরা চাই ৷ রাষ্ট্র পরিচালনার পরিবর্তন না হলে এ বাজেট নামেই বাজেট থেকে যাবে ৷ স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে অন্য কোন প্রতিষ্ঠানের প্রভাব মুক্ত যথাযথ রাজনৈতিক ক্ষমতা স্থানীয় সরকারকে দিতে হবে, তা না হলে বাজেট বাড়িয়ে কোন লাভ নেই ৷

ফারুক খান এমপি বলেন, মোট বাজেটে খুব সামান্যই ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ দেয়া
হয়েছে
৷ আপনারা ঐক্যবদ্ধ হলে সরকার দূর্নীতি করতে পারে না, তার প্রমাণ চট্টগ্রামের
নির্বাচন
৷
এছাড়া অন্যান্যদের আলোচনায় সকলেই স্থানীয় সরকারের এবারের যে বাজেট তাকে অপ্রতুল
হিসেবে উল্লেখ করেন
৷ তারা হতাশা প্রকাশ করে আরো বলেন, এর ফলে স্থানীয় সরকারের
অস্তিত্বই বিপন্ন হবে
৷ এছাড়া দারিদ্র্য দূরীকরণ ও সুশাসনের জন্য স্থানীয় শাসনের কোন
বিকল্পই নেই
৷

উল্লেখ্য যে, স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি গ্রুপ-বাংলাদেশ দেশের তৃণমূল পর্যায়ে
জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের নিয়ে গঠিত
একটি নির্দলীয় সংগঠন
৷ সংগঠনটি শক্তিশালী ও কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে
তোলার লক্ষ্যে নানান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে
৷ তারই ধারাবাহিতায় অনুষ্ঠিত হলো
আজকের এ গোলটেবিল আলোচনা
৷
|
© 2005 The Hunger Project-Bangladesh. All rights reserved. |