1 July 2006
 
ভোটার তালিকার ডাটাবেইজ তৈরি করে অনলাইনে পোষ্ট করার কাজ চলছে

বাংলাদেশ সুপ্রীম কোর্টের রায় অনুযায়ী ২০০০ সালে প্রনীত বিদ্যমান ভোটার তালিকাকে ভিত্তি করে আগামী সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রনয়ন করতে হবে ৷ এছাড়াও সুপ্রীম কোর্ট নির্বাচন কমিশনকে ভোটার তালিকার ডাটাবেজ তৈরী করার নির্দেশ দিয়েছেন
আমরা আনন্দের সাথে ঘোষনা করছি যে, সুজনের উদ্যোগে আমরা নির্বাচন কমিশনের তৈরী বিদ্যমান ভোটার তালিকার ৮৩টি সিডি বহু কাঠখড় পুড়িয়ে অনেক স্বেচ্ছাব্রতীর সহায়তায় কনভার্ট করে ওয়েবে পোষ্ট করা শুরু করেছি
৷ এরই মধ্যে কয়েক লক্ষ নাম পোষ্ট করা হয়ে গিয়েছে ৷ আগামী ১৫ দিনের মধ্যে ৭.৫ কোটি ভোটারের নাম ওয়েবে পাওয়া যাবে ৷ যে কোন ব্যক্তি তার নাম দিয়ে সার্চ করতে পারবেন অথবা তার এলাকার তালিকাটি দেখতে পারবেন

ভোটার লিস্ট দেখতে হলে এখানে ক্লিক করুন ...

 


Home  / Feedback  / Subscribe

© 2006 The Hunger Project-Bangladesh. All rights reserved.