| 22 April 2006 |
ময়মনসিংহে সুজনের মানব বন্ধন অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা শাখা সুজন-সুশাসনের জন্য নাগরিক এর
উদ্যোগে দেশব্যাপী মানব বন্ধনের অংশ হিসেবে নবম জাতীয় সংসদ নির্বাচনে সত্,যোগ্য ও
দায়বদ্ধ প্রার্থী মনোনয়ন রাজনৈতিক দলে গণতন্ত্রের চর্চা, রাজনৈতিক দলের নিবন্ধনের
দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয় ৷ সকাল ১১টায় স্থানীয় ফিরোজ জাহাঙ্গীর চত্বরে
অনুষ্ঠিত মানব বন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি সুজনের
আহ্বায়ক এ এইচ এম খালেকুজ্জামান, শেখর চৌধুরী, নাজিরুল ইসলাম মনি, আবুল মনসুর তোতন,
আবুল কালাম, মাহবুব উল আলম বুলবুল, সুব্রত কুমার পাল প্রমূখ ৷

এছাড়া ময়মনসিংহের গৌরীপুর ,তাতকুড়া বাজার, কলতাপাড়া, নান্দাইল, শম্ভুগঞ্জ, বানার
পাড়, ও সোনারগাঁ, জামালপুরের বাহাদুরাবাদ, সবুজপুর এবং শেরপুর জেলার চর মোচারিয়া,
কয়রোড, তিনআনী বাজার, সন্নাসী ভিটা, নালিতাবাড়ী সদর ও শেরপুর শহরের থানা মোড়ে প্রায়
৫শতাধিক মানুষ উপস্থিত ছিলেন ৷
রিপোর্ট: মাহবুব উল আলম
বুলবুল
|
© 2006 The Hunger Project-Bangladesh. All rights reserved. |