25 March 2006
 

হাইকোর্টের রায়ের ভিত্তিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামার কপি প্রাপ্তির দাবিতে
সিংগাইরে মানব বন্ধন অনুষ্ঠিত

আজ (২৫.০৩.২০০৬) সকাল ১০.০০টায় মানিকগঞ্জ জেলার সিংগাইর কলেজ প্রাঙ্গনে 'সুজন-সুশাসনের জন্য নাগরিক'-এর সিংগাইর উপজেলা কমিটির উদ্যোগে মানিকগঞ্জ-৪ আসনের আসন্ন উপনির্বাচন উপলক্ষে হাইকোর্টের রায় অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা সরবরাহের দাবিতে সিঙ্গাইর কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷ সভা শেষে একই দাবিতে সিংগাইর থানার সামনের রাস্তায় এক মানব বন্ধন কর্মসূচি পালিত হয় ৷ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুজন-এর সিঙ্গাইর উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ শাহাদত হোসেন খান ৷ সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে সুজনের কেন্দ্রিয় সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ ও সদস্য-সচিব ড. বদিউল আরম মজুমদার ৷ সভায় সুজন কর্তৃক উত্থাপিত কর্মসূচি ও সংস্কার প্রস্তাব বিষয়ে বক্তব্য রাখেন জননেতা মফিজুল ইসলাম খান, আজাহারুল ইসলাম ইসলাম আরজু, ইঞ্জিনিয়ার তোবারক হোসেন, আব্দুল মান্নান মিয়া, নাসিরউদ্দিন, শহিদুর রহমান, আনোয়ার হোসেন খান, আবুল বাশার খান, মোঃ মহসিন

সভায় মোজাফ্ফর আহমদ তার বক্তৃতায় আসন্ন উপনির্বাচনে কালো টাকার মালিক, ঋণ খেলাপী ও সন্ত্রাসীদের পরাজিত করে সত্‍, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান ৷ তিনি ব্যালটে 'না' সূচক ভোটের সুযোগ রাখার আহ্বান জানান

আলোচনা ও মানব বন্ধনে উল্লেখ করা হয় যে, হাইকোর্টের রায় অনুযায়ী প্রার্থীদের প্রদত্ত হলফনামার কপি নাগরিকদের পাওয়ার অধিকার রয়েছে
৷ এ অধিকার লঙ্ঘন করে রায় প্রদানের পর অনুষ্ঠিত গত তিনটি উপনির্বাচনেও হলফনামার কপি সরবরাহ করা হয় নি, যা মাননীয় কোর্টের রায় এবং ৭২-এর গণপ্রতিনিধিত্ব আদেশ-এর সুস্পষ্ট লঙ্ঘন ৷ সিংগাইর উপনির্বাচনে এ অবস্থার অবসানের দাবি জানানো হয়

সুজনের আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি নির্বাচন পূর্ব সিংগাইর উপজেলায় ব্যাপক উত্‍সাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে
৷ মতবিনিময় সভায় আলোচনার শেষে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়:
 

 


Home  / Feedback  / Subscribe

© 2006 The Hunger Project-Bangladesh. All rights reserved.