|
|
|
প্রচ্ছদ । সম্পাদকীয় । কর্মশালা । প্রশিক্ষণ । সংগঠন সংবাদ । অনুসন্ধান । টুকিটাকি |
সারাদেশে পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস
'আমাদের অঙ্গীকার: পুষ্টিহীন কন্যাশিশু নয় আর' এ শ্লোগানকে সামনে রেখে
ব্যাপক উত্সাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে ষষ্ঠবারের মত সারাদেশে পালিত হলো
জাতীয় কন্যাশিশু দিবস ৷ এ ইয়ূথ এন্ডিং হাঙ্গার- চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজ ইউনিটের উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় ৷ এতে বিভিন্ন ইউনিটের শত শত ইয়ূথ সদস্য অংশগ্রহণ করে ৷ র্যালিতে ব্যানার, রং বেরং এর ফেষ্টুন, বিভিন্ন শ্লোগান সম্বলিত পোষ্টার, ক্যাপ, ব্যাচ সকলের দৃষ্টি আকর্ষণ করে ৷ র্যালিটি চতরা বন্দর প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয় ৷ এরপর কলেজ হল রুমে শুরু হয় আলোচনানুষ্ঠান ৷ এতে বক্তব্য রাখেন চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুর রব প্রধান, প্রভাষক লিয়াকত আলী, গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান, চতরা ডিগ্রী কলেজের রনজিত কুমার এবং অন্যান্য ইয়ূথ সদস্যবৃন্দ ৷ এছাড়াও এদিন ইউনিটের উদ্যোগে 'আমার মা' শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৷ এতে ৩৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় যথাক্রমে মুনমুন মনিরা, আবির, এবং কমল ৷ বিকালে ইউনিটের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৷ এতে মডারেটরের দায়িত্ব পালন করে অধ্যক্ষ আব্দুর রব ৷ বিচারক মন্ডলী হিসেবে ছিলেন প্রভাষক নাজমূল চৌধূরী, প্রভাষক গোলাম মোস্তফা এবং লিয়াকত আলী ৷ দিনশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরষ্কার ও সনদ প্রদান করা হয় ৷
সুসং দূর্গাপুর ইউনিট এ দিন সকাল ১০ টায় দূর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ে 'আমার মা' চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ৷ এ প্রতিযোগিতায় ৬৪ জন প্রতিযোগি অংশগ্রহণ করে ৷ এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুসং মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক দেলোয়ারা বেগম ৷ এছাড়াও প্রতিযোগিতাটির সমন্বয় করে ইউনিট কোঅর্ডিনেটর ফারজানা ইসলাম মুক্তা এবং তাকে সহযোগিতা করে পাপন, রাকিব, আরাফাত, বিশ্বজি ৎ, শাকিলা এবং মনি ৷ ঢাকার মিরপুর ইউনিট আনন্দ নগর কিণ্ডার
গার্টেনে
'আমার মা' বিষয়ে
চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ৷ এতে ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ৷ এ
সময় সিদ্ধেস্বরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন ৷ তিনি অনুষ্ঠানটি
পরিচালনাও করেন ৷ ইউনিট থেকে শিউলী মমতাজ শান্তা, আরিফুল ইসলাম, সুমা
আক্তার, পারভীন আক্তার, মোস্তফা আবিদ বাবু এবং অন্যান্য সদস্যরা যুক্ত
ছিল ৷ এছাড়াও এ ইউনিটের উদ্যোগে ফার্মগেট পশ্চিম রাজা বাজারে অবস্থিত ঢাকা
টিউটোরিয়াল স্কুল এবং মহাখালী আবেদীন কে জি স্কুলে চিত্রাঙ্কন
প্রতিযোগিতার আয়োজন করে ৷ এতে শতাধিক ছেলে- মেয়ে অংশগ্রহণ করে ৷ কাউন্দিয়া আইডিয়াল কিন্ডার গার্টেনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৪২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ৷ যার মধ্যে ছাত্রী ছিল ১৭ জন ৷ ইউনিট থেকে যারা দায়িত্ব পালন করে তারা হলো আসিফ ইকবাল, শতদল কোষ, মিল্টন শারাফাত, জাহাঙ্গীর যুবরাজ, মতিউর রহমান, আকাশ হাওলাদার এবং প্রতিভা ৷ প্রথম আলো কে জি এন্ড হাইস্কুলে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এই স্কুলের ছাত্র-ছাত্রীসহ হযরত শাহ আলী মডেল হাই স্কুল, বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর ল্যাবরেটরী হাইস্কুল থেকে ১১৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ৷ এটিও মিরপুর ইউনিটের সদস্যরা সমন্বয় করে ৷ রংপুর সদর এবং ধাপের হাট চতরার ৪টি ইউনিট এ উপলক্ষ্যে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং রক্তদান কর্মসূচির আয়োজন করে ৷ এ সকল অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করে ইয়ূথ একটিভিষ্ট রাসেল, কারমাইকেল কলেজ ইউনিটের সদস্য লিটন, প্রলয়, ফরিদ, ফিরোজ, চতরা কারিগরি কলেজ ইউনিটের সদস্য হাসান, রিপন, রীতা, শাপলা, বিদ্যুৎ, ফুল এবং হেদায়েত ৷ ![]() রংপুর উচ্চ বিদ্যালয়ে ১ অক্টোবর ৪৮ জন প্রতিযোগীকে নিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৷ এ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: ইয়াসিন আলী ৷ এছাড়াও শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব মো: সেকেন্দার আলী, জনাব সিদ্দিকুর রহমান, জনাব মো: আল-আমীন, শ্রী কনক চন্দ্র রায় এবং লাকী ৷ আশার আলো শিশু নিকেতন, রংপুরে আয়োজিত চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতায় ৫৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ৷ এটি সমন্বয়ের দায়িত্ব পালন করে রংপুর কারমাইকেল কলেজ ইউনিটের সদস্য রেফাজুল ৷ প্রতিযোগিতা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় ৷ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইউনিটের উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় রফিকুল হক সুমন মেরিট একাডেমী বিদ্যালয়ে ৷ এতে শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ৷ তাদের মধ্য থেকে মোট ১২ জনকে পুরষ্কার প্রদান করা হয় ৷ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন রফিকুল হক সুমন মেরিট একাডেমীর প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান এবং স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মো: সফিকুর রহমান ৷ ভদ্রঘাট এম এম হাইস্কুল এবং নলকা মডেল হাইস্কুল ইউনিট আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৮০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ৷ রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট মির্জাপুর প্রাথমিক বিদ্যালয় এবং প্যারামাউন্ট কিন্ডার গার্টেন, কাজলায় অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমন্বয়ের দায়িত্ব পালন করে ৷ প্রথমটিতে ৬৮ জন প্রতিযোগির মধ্যে প্রথম স্থান অধিকার করে মোছা: স্বপ্না খাতুন, দ্বিতীয় স্থান অধিকার করে মোছা: বিথি খাতুন এবং তৃতীয় হয় আঁখি রানী ৷ দ্বিতীয়টিতে সমন্বয়ের দায়িত্ব পালন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্য ফরিদ, দীপা, রাজিব, আরিফ ৷ এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ফায়েক হামজা ফারুকী, দ্বিতীয় হয় নাফহাতুল জান্নাত এবং তৃতীয় স্থান অধিকার করে জেরিন রহমান ৷ পাবনা জালালপুর ইউনিট, ইতিহাস বিভাগ-সরকারি এডওয়ার্ড কলেজ ইউনিট এবং সূচিতা সমাজ উন্নয়ন সংস্থার কর্মচারীবৃন্দ একটি যৌথ র্যালির আয়োজন করে ৷ র্যালিটি সূচিতা থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আবার সূচিতায় এসে শেষ হয় ৷ এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ সভায় সূচিতার নির্বাহী পরিচালক নাসরিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক নির্ভর পত্রিকার সম্পাদক জনাব আব্দুল মতিন খান এবং ইউনিট সমুহের কোঅর্ডিনেটরবৃন্দ ৷
|
|
প্রচ্ছদ । সম্পাদকীয় । কর্মশালা । প্রশিক্ষণ । সংগঠন সংবাদ । অনুসন্ধান । টুকিটাকি |
|
|
© 2006 The Hunger Project-Bangladesh. All rights reserved. |