|
|
|
প্রচ্ছদ । সম্পাদকীয় । কর্মশালা । প্রশিক্ষণ । সংগঠন সংবাদ । অনুসন্ধান । টুকিটাকি |
|
পাঠচক্র সংবাদ গত ২৩ সেপেম্বর ২০০৫ হরিণাকুন্ডু সদর ইউনিটের উদ্যোগে বর্তমান সমাজ ব্যবস্থার আলোকে গর্ভবতী মায়েদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা বিষয়ক একটি পাঠচক্র অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করে। এছাড়াও মুক্ত চিন্তা বিকাশ ঘটানোর লক্ষ্যে যুব প্রদ্বীপ সংঘ ইউনিটের উদ্যোগে "পুষ্টি" বিষয়ে একটি পাঠচক্র অনুষ্ঠিত হয়। এ পাঠচক্রে ইউনিটের ১৮ জন সদস্য অংশগ্রহণ করে। পাঠচক্রে প্রবন্ধ উপস্থাপন করে ইউনিট সদস্য মো: জামাল হোসেন। ইউনিট কোঅর্ডিনেটর এম রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ পাঠচক্রে মামুন, ছায়েম, জাকির, সোহেল, আলোচনায় অংশগ্রহণ করে। ইয়ূথের উদ্যোগে নানা বিষয়ে প্রচারাভিযান গত ৮ আগষ্ট উত্তর গুয়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্যানিটেশন
বিষয়ে একটি প্রচারাভিযান অনুষ্ঠিত হয় ৷ এটি পরিচালনা করে ইয়ূথ সদস্য মামুন,
রফিক, আফতাব ৷ রিপোর্ট : আফতাব, নাসিমা, লাবণ্য পিরোজপুর-এ বৃক্ষরোপণ অভিযান
গত ০৮.০৯.২০০৫ ইং বৃহস্পতিবার ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ পিরোজপুর জেলা ইউনিট ও পিরোজপুর স্পোকেন ইংলিশ ক্লাব পিরোজপুর যৌথভাবে এক বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করে ৷ আয়োজনের জন্য তারা জেলা শহরের কিছু মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস বেছে নেয় ৷ তারা জেলার সরকারি উচ্চ বালক বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, করিমুন্নেছা
বালিকা বিদ্যালয়, এ.এস,টি একাডেমী, পিরোজপুর টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজ, পিরোজপুর সরকারি মহিলা কলেজ, পিরোজপুর মহিলা টেকনিক্যাল এণ্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, পিরোজপুর ইসলামী টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, যুব প্রশিক্ষণ কেন্দ্র, পিরোজপুর, পিরোজপুর বি, পি এড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয় ৷ বৃক্ষ হিসেবে তারা একটি ফলজ ও একটি বনজ বৃক্ষরোপণ করে ৷ এই বৃক্ষরোপণ কার্যক্রমটি পরিচালনার দায়িত্বে ছিলেন মি. ক্রিজ আরডাল, মো: জুনায়েদ মহসিন, মো: কামাল আজাদ খান, রুহুল আমীন, রাজীব, নান্টু, রিফাত এবং জসীম ৷ এরা সবাই ইয়ূথ এন্ডিং হাঙ্গার, পিরোজপুর জেলা ইউনিট ও পিরোজুপর ইংলিশ ক্লাবের সদস্য ৷ বৃক্ষরোপণে পালিচড়া এবং চকমধু চৌঘরিয়া ইউনিট
গত ২৪ সেপ্টেম্বর পালিচড়া ইউনিটের পক্ষ থেকে পালিচড়া বিদ্যালয়
প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় ৷ এই আয়োজনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি
ও সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী এবং ইউনিটের সদস্যরা উপস্থিত ছিল ৷ এছাড়াও ইয়ূথ
এন্ডিং হাঙ্গার-চকমধু চৌঘরিয়া ইউনিট সদস্যরা চকমধু ইউনিয়নের রাস্তার পাশে
শত শত বৃক্ষরোপণ করেছে ৷ ইউনিট তহবিল থেকে এ সকল কার্যক্রমের ব্যয় সংগৃহিত
হয় ৷
জীবনের জন্য বৃক্ষ হরিণাকুন্ডু সদর এবং প্রিয়নাথ উচ্চ বিদ্যালয় ইউনিট গত ১ সেপ্টেম্বর যৌথভাবে লিডেন প্রি-ক্যাডেট একাডেমী প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় ৷ উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন হরিণাকুন্ডু পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক মো: আজিজুর রহমান মন্ডল ৷ এ সময় পৌর কমিশনার মো: শহীদুল ইসলাম, একাডেমীর অধ্যক্ষ জাকির হোসেন, ইয়ূথ একটিভিষ্ট নাসিমা খানম ও অন্যান্য ইয়ূথ সদস্যরা উপস্থিত ছিলেন ৷ রিপোর্ট- নুসরাত জাবীন লাবণ্য বন্যা দুর্গতদের পাশে ইয়ূথ এন্ডিং হাঙ্গার-রংপুর ইউনিট
'বাবা মোর আঙ্গুল কাটি পাকি গেইচে, খাওয়ার ঔষধ পাঁও কই, তার মদ্দে
কাইল রাইত থাকি কিছ্চু খাওনাই'
-
কোমড়
পানিতে দাঁড়িয়ে এ কথা গুলো বলছিলেন
বন্যাকবলিত রংপুর জেলার পীরগঞ্জের চতরা এলাকার বৃদ্ধা জামিলা খাতুন ৷ এই
বন্যাকবলিত মানুষের দু:খ ভাগ করে নিতে ইয়ূথ এন্ডিং হাঙ্গার-রংপুর ইউনিট
সদস্যরা শতাধিক পরিবারের মাঝে ট্রলারে করে শুকনো খাবার চিড়া, মুড়ি,
মোমবাতি, ম্যাচ এবং খাবার স্যালাইন বিতরণ করে ৷ পাশাপাশি একজন ডাক্তারের
মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় ৷ এ সকল
কর্মকান্ডে মূল আয়োজকের ভূমিকা পালন করে ইয়ূথ একটিভিষ্ট মাহমুদুল হাসান
রাসেল ৷ এছাড়াও ইউনিটের অন্যতম সক্রিয় সদস্য সুমন, রেফাজুল, মাহফুজ, লিটন,
রিংকী, রাতুল, ফিরোজ, প্রলয়, হাসান, রাহেল, রিপন, বিদ্যুৎ, এরশাদ,
মাহমুদ, রুবেল, ফুল, শাপলা, মুক্তা, নিগার, রীতি, ফরিদ, রাজু, হেদায়েত্
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ তবে গোটা কাজটির সমন্বয় করেন চতরা বিজ্ঞান
ও কারিগরি কলেজের অধ্যক্ষ জনাব আব্দুর রব প্রধান ৷
|
|
প্রচ্ছদ । সম্পাদকীয় । কর্মশালা । প্রশিক্ষণ । সংগঠন সংবাদ । অনুসন্ধান । টুকিটাকি |
|
|
© 2006 The Hunger Project-Bangladesh. All rights reserved. |