|
কেশরহাট ডিগ্রী কলেজের নিলাঞ্জনা
রাজশাহী জেলার
মোহনপুর থানার কেশরহাট ডিগ্রি কলেজ ইউনিটের উদ্যোগে গত ২৯ সেপ্টেম্বর
বার্ষিক সাহিত্য প্রকাশনা 'নিলাঞ্জনা' প্রকাশিত হয়েছে ৷ উক্ত প্রকাশনা
উত্সবের উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ বিশিষ্ট সাহিত্যিক এবং লেখক
জনাব মোঃ গিয়াস উদ্দিন ৷ তিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেন নবীন লেখকদের
প্রতিভা বিকাশে ইয়ূথ সদস্যদের এ কার্যক্রম সত্যিই প্রশংসার দাবীদার ৷ এর
মাধ্যমে নবীনদের লেখার প্রতি আগ্রহ সৃষ্টি হবে ৷ প্রকাশনাটিতে ইউনিট সদস্য
এবং কলেজের ছাত্র-ছাত্রীদের লেখা বিভিন্ন গল্প, ছোটগল্প, প্রবন্ধ, ছড়া,
কবিতা প্রভৃতি প্রকাশিত হয় ৷
|