প্রচ্ছদ ।  সম্পাদকীয় ।  কর্মশালা ।  প্রশিক্ষণ ।  সংগঠন সংবাদ ।  অনুসন্ধান ।  টুকিটাকি

দ্বিতীয় ইয়ূথ একটিভিষ্ট ট্রেনিং সম্পন্ন

একদল স্বেচ্ছাব্রতী প্রশিক্ষক সৃষ্টি হবে যারা ইয়ূথ এন্ডিং হাঙ্গারের সকল প্রশিক্ষণ পরিচালনায় দক্ষ হবে এবং একজন স্বয়ংক্রিয় নেতা হিসেবে নারীকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নভিত্তিক গণজাগরণ বেগবান করতে এক/একাধিক জেলার দায়িত্ব গ্রহণ করবে এমন উদ্দেশ্য নিয়ে গত ১৩-১৮ ই সেপ্টেম্বর, ২০০৫, কৈট্টা, মানিকগঞ্জ এর প্রশিকা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় ইয়ূথ একটিভিস্ট প্রশিক্ষণ ৷ উক্ত প্রশিক্ষণে ছয়টি বিভাগ থেকে মোট ৪১ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করে ৷ এছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড.বদিউল আলম মজুমদার, মানিক মাহমুদ, জমিরুল ইসলাম, সৈকত শুভ্র আইচ মনন এবং বদরে আলম খান প্রমুখ ৷ উল্লেখ্য যে ন্যাশনাল ইয়ূথ ফোরামের সিদ্ধান্ত ছিল ২০০৫ সালে একটি ইয়ূথ একটিভিস্ট ট্রেনিং অনুষ্ঠিত হবে ৷ সে অনুযায়ী প্রশিক্ষণটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ফোরাম থেকে ইয়ূথ লিডার সৈয়দ আল ইয়াকুত শুভ সমন্বয়কারী নির্বাচিত হয় ৷ সমন্বয়কারী নির্ধারিত বৈশিষ্ট্য অনুযায়ী সারাদেশ দেশ থেকে পাঠানো অংশগ্রহণকারীদের নাম থেকে ৩০ জনকে চূড়ান্ত করে ৷ এতে ইভেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে ইয়ূথ একটিভিস্ট মোঃ বায়জীদ যশোরী ৷
রিপোর্ট: বায়োজিদ


ইয়ূথ ভলান্টিয়ার্স প্রশিক্ষণ

গত আগষ্ট-সেপ্টেম্বর মাসে ইয়ূথ একটিভিষ্টদের পরিচালনায় ও সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে ৭ টি ইয়ূথ ভলান্টিয়ার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ৷ এ প্রশিক্ষণ গুলো অনুষ্ঠিত হয়েছে বকশিমইল মোহনপুর; বহদ্দার চকরিয়া, কক্সবাজার; মুকুল নিকেতন, ময়মনসিংহ; সাহিত্য সংসদ, ময়মনসিংহ; উদয়ন বিদ্যালয়, ময়মনসিংহ; শ্রীপুর, নাটোর ৷ উক্ত প্রশিক্ষণ গুলোর মধ্য দিয়ে ৩৬৯ জন ছাত্র-ছাত্রী সংগঠনে সম্পৃক্ত হয় ৷ যার মধ্যে ছাত্রী ছিল ১৭৯ জন ৷ ইয়ূথ একটিভিষ্ট সুমন, জামিল, শুভ, শিপন, সুব্রত, ফিরোজ এবং টুটুল এ প্রশিক্ষণ গুলো পরিচালনা করে ৷ উল্লেখ্য যে প্রতিটি প্রশিক্ষণই আয়োজিত হয়েছে স্থানীয় ইয়ূথ সদস্যদের আন্তরিক সহযোগিতায় ৷

প্রচ্ছদ ।  সম্পাদকীয় ।  কর্মশালা ।  প্রশিক্ষণ ।  সংগঠন সংবাদ ।  অনুসন্ধান ।  টুকিটাকি

ইউনিকোডে কনভার্টিং এবং ইলেক্ট্রনিক ভার্সনে: মরিয়ম খাতুন
সার্বিক সহযোগিতায়: সৈয়দ জিয়াউল হাবীব রুবন
ডকুমেন্টেশন ইউনিটের একটি অনবদ্য প্রয়াস

ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ  কর্তৃক ৩/৭ আসাদ এভিনিউ, মোহাম্মদপুর
 
ঢাকা-১২০ থেকে প্রকাশিত ও প্রচারিত
ফোন: ৮১১২৬২২, ফ্যাক্স: ৮১১৬৮১২, ই-মেইল:
thpb@bangla.net ওয়েব সাইট: www.thpbd.org/yeh

Home  / Feedback / Subscribe

© 2006 The Hunger Project-Bangladesh. All rights reserved.