|
"প্রত্যাশা, প্রতিশ্রুতি এবং কার্যক্রম" - শীর্ষক কর্মশালা
জুন-আগষ্ট
গত ৩০ জুন ২০০৫ ডা: খাদেম
হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে একটি 'প্রত্যাশা,
প্রতিশ্রুতি এবং কার্যক্রম' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় ৷ কর্মশালটি আয়োজন
করে যুব প্রদ্বীপ সংঘ ইউনিট কোঅর্ডিনেটর এম রফিকুল ইসলাম এবং মামুন ৷ এটি
পরিচালনা করে ইয়ূথ একটিভিষ্ট বায়োজিদ যশোরী ৷ এতে ৪৫ জন ছাত্র-ছাত্রী
অংশগ্রহণ করে ৷ কর্মাশালা শেষে মোঃ
মনির হোসেনকে কোঅর্ডিনেটর করে একটি ইউনিট
গঠিত হয় ৷

ফেনী সদর থেকে প্রায় ৭ কিমি. উত্তর পশ্চিম অংশে শর্শদী ইউনিয়নে গত ৭
আগষ্ট একটি কর্মশালা অনুষ্ঠিত হয় শর্শদী ইউনিটের আয়োজনে ৷ এ কর্মশালায় ৩৫
জন ছাত্র অংশগ্রহণ করে ৷ এটি পরিচালনা করে আজিম, আরিফ, মুক্তা, সৈকত, সুমন
ও নয়ন ৷ এছাড়াও শর্শদী ইউনিটের অন্যান্য সদস্যরা এর সময় উপস্থিত ছিল ৷
গত ১১ আগষ্ট রওশন মাহমুদ মাধ্যমিক বিদ্যলয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত
হয় ৷ এটি আয়োজন করে এম রফিকুল ইসলাম, আফছার উদ্দিন ৷ এটি পরিচালনা করে
মামুনুর রশিদ ৷ কর্মশালায় ৫০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল ৷ ডালিয়া এ
ইউনিটের কোঅর্ডিনেটর নির্বাচিত হয় ৷ মোস্তাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে
অনুষ্ঠিত কর্মশালাটির আয়োজন করে মামুনুর রশিদ, মোজাহিদুল ইসলাম ৷ এতে
বিভিন্ন শ্রেণীর প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ৷ কর্মশালা
শেষে মো: কামাল হোসেনকে কোঅর্ডিনেটর করে একটি ইউনিট গঠিত হয় ৷
মাওলানা ভাষানী কলেজ সিরাজগঞ্জে গত ১৭ আগষ্ট একটি অনুষ্ঠিত কর্মশালায়
৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ৷ এটি পরিচালনা করে রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের ইয়ূথ লিডার আব্দুল হালিম ৷
ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঝিনাইদহ সদর ইউনিটের উদ্যোগে গত ২০ আগষ্ট'
শৈলকুপা উপজেলার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো "প্রত্যাশা,
প্রতিশ্রুতি ও কার্যক্রম শীর্ষক কর্মশালা ৷ অনুষ্ঠানটি পরিচালনার সার্বিক
দায়িত্ব পালন করে ইয়ুথ একটিভিষ্ট অশোক বিশ্বাস ও শৈলকুপা উজ্জীবন ইউনিট কোঅর্ডিনেটর আশিক হোসাইন মাসুম ৷ কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান
শিক্ষক শ্রী নারায়ন চন্দ্র সাহা ও অনান্য শিক্ষকগণ ৷ বিদ্যালয়ের বিভিন্ন
শ্রেণীর ৫৮ জন ছাত্র ছাত্রীরা স্বতঃস্ফুর্তভাবে কর্মশালাটিতে অংশগ্রহণ করে ৷
কর্মশালা শেষে সর্বসম্মতিক্রমে মোঃ মাহাবুব রহমানকে কোঅর্ডিনেটর নির্বাচিত
করে একটি নতুন ইউনিট গঠন করা হয় ৷ নবগঠিত কমিটি নতুন উদ্দীপনায় সংগঠনের
কার্যক্রমকে আরো বেগবান ও ফলপ্রসু করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ৷
অনুষ্ঠানটি সুষ্ঠভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন উক্ত বিদ্যালয়ের
সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম ৷
গত ২৫শে আগষ্ট'০৫ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ঐতিহ্যবাহী ও
স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন প্রনাস নাট্যকলা একাডেমীর মহড়া কক্ষে
অনুষ্ঠিত হয় ৷ এতে অত্র কলেজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত ও
সংস্কৃতিমনা ৩২ জন অংশগ্রহণ করে ৷ কর্মশালাটি পরিচালনা করে ইয়ুথ একটিভিষ্ট
অশোক বিশ্বাস এবং নাসিমা খানম ৷ কর্মশালা শেষে সর্বসম্মতিক্রমে রোমেল
ইসতিয়াক টনিকে কো অর্ডিনেটর নির্বাচিত করে "কোটচাঁদপুর প্রনাস ইউনিট" নামে
একটি নতুন ইউনিট গঠন করা হয় ৷

ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঝিনাইদহ সদর ইউনিটের উদ্যোগে গত ২৮শে আগষ্ট'০৫
ঝিনাইদহ সদর থানার অন্তর্গত উদয়পুর মতিয়ার রহমান মেমোরিয়াল মাধ্যমিক
বিদ্যালয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় ৷ এটি পরিচালনা করে ইয়ুথ একটিভিষ্ট
অশোক বিশ্বাস ৷ কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম.
জাহিদুল ইসলাম ৷ এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ৫৪ জন ছাত্র ছাত্রীর
স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল ৷ কর্মশালা শেষে সর্বসম্মতিক্রমে মোঃ আল আমিন
রহমানকে কোঅর্ডিনেটর করে একটি নতুন ইউনিট গঠন করা হয় ৷ নবগঠিত কমিটি নতুন
উদ্দীপনায় সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান ও ফলপ্রসু করার দৃঢ় প্রত্যয়
ব্যক্ত করে ৷ অনুষ্ঠানটি সুষ্ঠভাবে সম্পন্ন করতে সার্বিক ভুমিকা পালন করে
জিয়াবুল ইসলাম সবুজ, রকিব আহমেদ রনি এবং মুস্তাক আহম্মেদ শশী ৷
সেপ্টেম্বর-অক্টোবর
সাতক্ষীরা জেলার আশাসুনির বুধহাটা বি বি এম মাধ্যমিক বিদ্যালয়ে
অনুষ্ঠিত কর্মশালায় বিদ্যালয়ের ৭৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ৷ গত ১
সেপ্টেম্বর অনুষ্ঠিত এ কর্মশালাটি পরিচালনা করে ইয়ূথ লিডার শাহিন মাহমুদ ৷
এর মধ্যদিয়ে উক্ত বিদ্যালয়ে অমিতকে কোঅর্ডিনেটর এবং সুমাকেসহ কোঅর্ডিনেটর
করে একটি ইউনিট গঠিত হয় ৷
বাগেরহাট মাজেদী বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গত ৫
সেপ্টেম্বর কর্মশালার মধ্যদিয়ে একটি নতুন ইউনিট গঠিত হয় ৷ এ ইউনিটের
কোঅর্ডিনেটর নির্বাচিত হয় মোঃ আসাদুজ্জামান মোহন এবং সহকোঅর্ডিনেটর
নির্বাচিত হয়েছে তন্বি সরকার ৷ কর্মশালাটি পরিচালনা করে ইয়ূথ একটিভিষ্ট
শাহীন মাহমুদ ৷
 গত ০৪.০৯.২০০৫ তারিখে মাগুরা আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয়ে 'প্রত্যাশা
প্রতিশ্রুতি ও কার্যক্রম শীর্ষক' কর্মশালা অনুষ্ঠিত হয় ৷ কর্মশালাটি
পরিচালনা করেন নমিতা দত্ত চৌধুরী বহ্নি ৷ উপরিউক্ত কর্মশালাটিতে ৯৬ জন
ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন ৷ কর্মশালা শেষে ছাত্র-ছাত্রীরা নিজেদের
উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়নে কাজ করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ
হয় ৷ কর্মশালার শুরুতে কলেজের অধ্যক্ষ মহোদয় উপস্থিত থেকে কর্মশালার শুভ
উদ্বোধন করেন ৷
গত ৪ সেপ্টেম্বর, ২০০৫ ভদ্রঘাট শামসুন মহসীন উচ্চ বিদ্যালয়ে
'প্রত্যাশা প্রতিশ্রুতি ও কার্যক্রম শীর্ষক' কর্মশালা অনুষ্ঠিত হয় ৷ এতে ৭০
জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল ৷ কর্মশালাটি পরিচলনা করেন ইয়ূথ লীডার আব্দুল
হালিম ৷ কর্মশালা শেষে তারা সুনির্দিষ্ট কার্যক্রম গ্রহণের জন্য পরিকল্পনা
তৈরি করেন ৷
বাদুরিয়া উচ্চ বিদ্যালয়ে গত ৮ই সেপ্টেম্বর ২০০৫ এ একটি 'প্রত্যাশা
প্রতিশ্রুতি ও কার্যক্রম শীর্ষক' কর্মশালা অনুষ্ঠিত হয় ৷ এই কর্মশালা আয়োজন
করে রাজশাহী জেলার সরদহ ইউনিয়ন পরিষদ ইউনিট ৷ এই কর্মশালা পরিচালনা করেন
ইয়ূথ লীডার তারেকুল ইসলাম জনি এবং আশরাফুল ইসলাম ৷ এতে ২৯ জন ছাত্র-ছাত্রী
উপস্থিত ছিল ৷ কর্মশালা শেষে চঞ্চলকে কোঅর্ডিনেটর করে একটি নতুন ইউনিট গঠন
করা হয় ৷ স্কুলের প্রধান শিক্ষক এই কর্মশালায় উপস্থিত ছিলেন ৷ তিনি
কর্মশালা শেষে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ইয়ূথ এন্ডিং হাঙ্গার
ছাত্র-ছাত্রীদের মেধা ও সৃজনশীলতার বিকাশের জন্য রচনা প্রতিযোগিতা কুইজ
প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা ও গণিত উত্সবের মতো যে কাজগুলো করে এতে
সত্যিই ছাত্র-ছাত্রীদের মেধা ও সৃজনশীলতার বিকাশের ক্ষেত্রে অনেকটাই
সহায়তা করে ৷
রিপোর্ট: আজিমুল ইসলাম আজিম, মামুন, রফিক, শাহীন, অশোক, সিপন, তারেকুল ইসলাম জনি
নতুন ইউনিট গঠন
ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঝিনাইদহ সদর ইউনিটের উদ্যোগে গত ১০ই
সেপ্টেম্বর'০৫ যশোর জেলার চৌগাছা থানার অন্তর্গত "হাকিমপুর মাধ্যমিক
বিদ্যালয়ে "প্রত্যাশা, প্রতিশ্রুতি ও কার্যক্রম" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
হয় ৷ কর্মশালায় ৫৬ জন অংশগ্রহণ করে ৷ কর্মশালা শেষে সর্বসম্মতিক্রমে মোঃ
শরিফুল ইসলামকে কো অর্ডিনেটর নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট একটি নতুন
ইউনিট গঠিত হয় ৷ কর্মশালাটি পরিচালনা করে ইয়ুথ একটিভিষ্ট অশোক বিশ্বাস ও
নাসিমা খানম ৷
এছাড়াও গত দুই মাসে ইয়ূথ একটিভিষ্ট অশোক, তামান্না ইসলাম তন্নী,
মোস্তাক আহমেদ এবং নাসিমার নেতৃত্বে ৮টি পৃথক কর্মশালার মাধ্যমে নতুন
ইউনিট গঠিত হয় ৷ যার মধ্যদিয়ে তিন শতাধিক নতুন সদস্য সংগঠনে সম্পৃক্ত
হয়েছে ৷ নব গঠিত এ ইউনিট সমূহ হলো মাওলাবাদ মাধ্যমিক বিদ্যালয় ইউনিট যার
কোঅর্ডিনেটর মিন্টু হোসেন, সরকারি লালন শাহ কলেজ ইউনিট, হাঁটগোপালপুর
মাধ্যমিক বিদ্যালয় ইউনিট যার কোঅর্ডিনেটর এ এইচ এম সাইয়েবুল বাশার, দূর্গাপুর
মাধ্যমিক বিদ্যালয় ইউনিট যার কোঅর্ডিনেটর মো: ফারুক হোসেন, মো: উজ্জ্বল
হোসেনকে কোঅর্ডিনেটর করে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় ইউনিট এবং যশোর জেলার
চৌগাছা থানায় মো: শরিফুল ইসলামকে কোঅর্ডিনেটর করে হাকিমপুর মাধ্যমিক
বিদ্যালয় ইউনিট
৷
কর্মশালা ওরিয়েন্টেশন
সফল এবং দক্ষতার সাথে কর্মশালা পরিচালনার লক্ষ্যে গত ১৬ আগষ্ট সাতক্ষীরা
জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিটের উদ্যোগে বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ
স্মারক মাধ্যমিক বিদ্যালয়ে একটি কর্মশালা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় ৷ এটি
পরিচালনা করে ইয়ূথ একটিভিষ্ট শাহীন মাহমুদ এবং অশোক বিশ্বাস ৷
বিতর্ক বিষয়ক কর্মশালা

গত ১২ সেপ্টেম্বর ইয়ূথ এন্ডিং হাঙ্গার চতরা কারিগরি কলেজ ইউনিট,
রংপুরের উদ্যোগে ২৫জন সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল বিতর্ক বিষয়ক
কর্মশালা ৷ উপরিউক্ত কর্মশালাটি পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের বিতর্ক পরিষদের প্রেসিডেন্ট মোঃ মন্জুর হাসান
রাশেদ ৷ কর্মশালাটি পরিচালনায় সহযোগিতা করে রংপুর কারমাইকেল কলেজ ইউনিট ৷
কর্মশালাটিতে ইয়ূথ একটিভিস্ট রাসেল কম্পিউটারে বিতর্ক এর ওপর ভিত্তি করে
ভিডিও চিত্র প্রদর্শন করেন ৷ শেষে কলেজের অধ্যক্ষ তাঁর অনুভূতি ব্যক্ত করতে
গিয়ে বলেন, এ ধরনের কর্মশালা আমাদের কলেজে এটিই প্রথম এবং আমি মনে করি এই
কর্মশালার মাধ্যমে আমার কলেজের ছেলে-মেয়েরা নিজেদের উঁচু মানের বিতার্কিক
হিসেবে গড়ে উঠতে পারবে ৷
|