|
ফিরে দেখা জাতীয় সম্মেলনের দশ বছর
"দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার/ লঙ্ঘিতে হবে রাত্রি
নিশিথে যাত্রীরা হুশিয়ার ৷/ দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
/ ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? / কে আছ জোয়ান হও আগুয়ান
হাঁকিছে ভবিষ্যত্
৷/ এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার
৷"
কাজী নজরুলের সেই উদাত্ত আহ্বান বুকে ধারন করে একদল বলিষ্ঠ স্বেচ্ছাব্রতী
তরুণ-তরুণী এগিয়ে চলেছে আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের প্রত্যাশা নিয়ে ৷
ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ১৯৯৫ সালে যাত্রা শুরু করার পর থেকে এখন
তা সারাদেশে অন্যতম একটি স্বেচ্ছাব্রতী আন্দোলনে রূপ নিয়েছে
৷ দেশব্যাপী
দায়বদ্ধতার মানসিকতায় উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিভিন্ন
কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রতিবছরই একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ৷
বিস্তারিত ...
একগুচ্ছ গণিত উত্সব
জাতীয়, বিভাগীয়, জেলা আর উপজেলা পর্যায়ের পর গত ৩০ সেপ্টেম্বর, ২০০৫
থেকে ইউনিয়ন পর্যায়ে ইয়ূথ এন্ডিং হাঙ্গার শুরু করেছে গণিত উত্সব-২০০৫ ৷ আর
এ গণিত উত্সবের মূল শ্লোগান হলো, 'গণিত নিয়ে খেলা কর, বিশ্বটাকে জয় কর' ৷
এ শ্লোগানকে সামনে রেখে এ বছর প্রথমে রাজশাহীর চারঘাটে, তারপর সিলেটে এবং
সর্বশেষ রাজশাহীর মোহনপুরে পরপর তিনটি গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় ৷
প্রতিটি স্থানেই ইয়ূথ এন্ডিং হাঙ্গারের একদল বলিষ্ঠ স্বেচ্ছাব্রতীরা এ
আয়োজনকে সফল করে তুলতে মূল ভূমিকা পালন করে ৷ আর বাংলাদেশ গণিত অলিম্পিয়াড
কমিটি এ সকল আয়োজনে একাডেমিক সহযোগিতা প্রদান করে ৷
বিস্তারিত ...
|
 |