প্রচ্ছদ ।  সম্পাদকীয় ।  কর্মশালা ।  প্রশিক্ষণ ।  সংগঠন সংবাদ ।  অনুসন্ধান ।  টুকিটাকি

একদল বিদেশী বন্ধুর সাথে রামনগরের বিভিন্ন ইউনিটের মতবিনিময় সভা

গত ৬ জানুয়ারি রামনগর ইয়াং স্টার ক্লাবে ইয়ূথ এন্ডিং হাঙ্গার-রামনগরের বিভিন্ন ইউনিট সদস্যদের সাথে একদল বিদেশী বন্ধুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার ৷ এছাড়াও উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, বিদেশী বন্ধুদের মধ্যে ছিলেন লরেল ডুচার, চার্লস ডুয়েল, জাসনা ডুয়েল, বেঞ্জামিন ডুয়েল এবং স্থানীয় উজ্জীবকবৃন্দ ৷ সভায় রামনগরের বিভিন্ন ইউনিট থেকে আসা ৭০ জন সদস্য তাদের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন প্রচারাভিযান, বৃক্ষরোপন, মাছ-চাষ, শাকসব্জি চাষের মতো আয়মুখী উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ৷ অতিথিবৃন্দ মতবিনিময় শেষে সদস্যদের এ সকল কার্যক্রম ঘুরে দেখেন ৷ তারা বলেন, ছাত্র-ছাত্রীদের নেতৃত্বে পরিচালিত এবং নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ ধরণের উদ্যোগ সত্যিকার অর্থে সমৃদ্ধ রামনগর গঠনে সহযোগিতা করবে ৷ এ সময় আয়োজকদের পক্ষে ইয়ূথ লিডার এবং ফোরাম সদস্য শাহীন মাহমুদ ইয়ূথ সদস্যদের অগ্রযাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে ৷
রিপোর্ট: হাসানুজ্জামান


নোয়াখালীতে ইয়ূথ ব্লাড ডোনার গ্রুপ

গত ২০ জানুয়ারি ইয়ূথ এন্ডিং হাঙ্গার নোয়াখালী জেলা ইউনিটের উদ্যোগে ইয়ূথ ব্লাড ডোনার গ্রুপ গঠিত হয় ৷ ইয়ূথ একিটিভিস্ট রাজীব জবড়জঙ্গ এই ব্লাড ডোনার গ্রুপ এর দায়িত্বপ্রাপ্ত হন ৷ ব্লাড ডোনার গ্রুপ গঠনের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে নোয়াখালী জেলা সমন্বয়ক মাহমুদুল হাসান গুরু বলেন, "সুস্থ এবং পুর্ণবয়স্ক সকলেই নিয়মিত রক্ত দিতে পারে ৷ রক্তদান আমাদের সামাজিক দায়িত্ব ৷ তিনি ইয়ূথের সকল সদস্যকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহবান জানান ৷"
ব্লাড ডোনার গ্রুপ এর ঠিকানা:


ব্লাড ডোনার গ্রুপ
রাজীব জবড়জঙ্গ

আয়েশা টেলি কমিউনিকেশন, প্রধান সড়ক, মাইজদি বাজার,নোয়াখালী ৷
মোবাইল: ০১৮৮৯৬৬৯০১


সাহিত্য পাতায় লেখা আহ্বান

অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে খুব দ্রুত "আমরা করব জয়' পত্রিকার একটি নিয়মিত বিভাগ হিসেবে সাহিত্য বিভাগ যুক্ত হতে যাচ্ছে ৷ এ বিভাগে ইয়ূথ সদস্যদের লিখা গল্প, বিশ্লেষণী প্রবন্ধ, কবিতা, চিত্রাঙ্কন এবং মুক্ত আলোচনাসহ যে কোন সৃজনশীল সাহিত্য কর্ম স্থান পাবে ৷ আগ্রহীদের দ্রুত লিখা পাঠাতে অনুরোধ করছি ৷

রাজীব জবড়জঙ্গ
বিভাগীয় সম্পাদক, সাহিত্য বিভাগ
, আয়েশা টেলিকমিউনিকেশন, প্রধান সড়ক, মাইজদী বাজার, নোয়াখালী-৩৮০০।
মোবাইল: ০১৮৮৯৬৬৯০১


ঘোষণা
১৫ তম ইয়ূথ লীডার্স প্রশিক্ষণ

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ১৫তম ইয়ূথ লীডার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আগামী জুন মাসে ৷ প্রশিক্ষণে অংশগ্রহণে ইচ্ছুক যোগ্য অংশগ্রহণকারীদের আগামী ২৫ মে ২০০৬ এর মধ্যে সমন্বয়কারী বরাবর অফিসের ঠিকানায় চিঠি পাঠাতে অনুরোধ করা হচ্ছে ৷ যে সকল বৈশিষ্ট্য ও যোগ্যতা থাকতে হবে সেগুলো হলো-
অংশগ্রহণকারীকে অবশ্যই ইয়ূথ ভলান্টিয়ার্স ট্রেনিং নেয়া থাকতে হবে ৷
অংশগ্রহণকারীকে কর্মশালা এবং প্রচারাভিযান পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে ৷
অংশগ্রহণকারীকে ইউনিটের সক্রিয় সদস্য হতে হবে ৷
অংশগ্রহণকারীর নাম ইউনিট থেকে সর্বসম্মতভাবে প্রস্তাবিত হতে হবে ৷
রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা ৷ আবাসন এবং খাবার খরচ অফিস বহন করবে ৷ তবে কোন যাতায়াত ভাড়া প্রদান করা হবে না ৷
প্রতি ইউনিট থেকে সর্বোচ্চ ৩ জন অংশগ্রহণকারীর নাম পাঠানো যাবে ৷ তবে এর মধ্যে একজনকে অবশ্যই ছাত্রী হতে হবে ৷
প্রশিক্ষণ আয়োজক কমিটিই অংশগ্রহণকারীর সংখ্যা চূড়ান্ত করবে ৷

সমন্বয়কারী
প্রণব (০১৭১২-২৫৩০৫৫), শামীম (০১৮৮-৬৫৮৬৮১)

 


বিশেষ দ্রষ্টব্য
'
আমরা করব জয়' জানুয়ারি সংখ্যায় ফোরাম সদস্যদের নাম ছাঁপা হয়েছিল ৷ তাতে আমাদের আরো একজন বলিষ্ঠ ফোরাম সদস্য অশোক বিশ্বাসের নাম যুক্ত ছিল না ৷ আমরা এই অনিচ্ছাকৃত ভুলের জন্য তার কাছে এবং সকল সদস্যদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি ৷
 


শোক বার্তা
ইয়ূথ এন্ডিং হাঙ্গার-নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ইউনিটের অর্থ বিষয়ক সদস্য নবম শ্রেণীর ছাত্রী তন্বীর বাবা জনাব মেজবাহ উদ্দিন আহমেদ গত ৯ ফেব্রুয়ারি মস্তিস্কের রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যুবরণ করেন ৷ তিনি ছিলেন নোয়াখালী নাট্য ও সাংস্কুতিক আন্দোলনের পুরোধা এবং পেশাগত জীবনে একজন ডাক্তার ৷ তাঁর অকাল মৃত্যুতে ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশের সকল সদস্য গভীরভাবে শোকাহত ৷

প্রচ্ছদ ।  সম্পাদকীয় ।  কর্মশালা ।  প্রশিক্ষণ ।  সংগঠন সংবাদ ।  অনুসন্ধান ।  টুকিটাকি

ইউনিকোডে কনভার্টিং এবং ইলেক্ট্রনিক ভার্সনে: মরিয়ম খাতুন
সার্বিক সহযোগিতায়: সৈয়দ জিয়াউল হাবীব রুবন
ডকুমেন্টেশন ইউনিটের একটি অনবদ্য প্রয়াস

ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ  কর্তৃক ৩/৭ আসাদ এভিনিউ, মোহাম্মদপুর
 
ঢাকা-১২০ থেকে প্রকাশিত ও প্রচারিত
ফোন: ৮১১২৬২২, ফ্যাক্স: ৮১১৬৮১২, ই-মেইল:
thpb@bangla.net ওয়েব সাইট: www.thpbd.org/yeh

Home  / Feedback / Subscribe

© 2006 The Hunger Project-Bangladesh. All rights reserved.