প্রচ্ছদ ।  সম্পাদকীয় ।  কর্মশালা ।  প্রশিক্ষণ ।  সংগঠন সংবাদ ।  অনুসন্ধান ।  টুকিটাকি

ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ইয়ূথ ভলান্টিয়ার্স প্রশিক্ষণ

গত ৯-১০ ফেব্রুয়ারি নোয়াখালী সরকারি কলেজ ইউনিটের আয়োজনে নোয়াখালী শহীদ ভুলু ষ্টেডিয়ামে ১১৩তম ইয়ূথ ভলান্টিয়ার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ৷ উক্ত প্রশিক্ষণে নোয়াখালীর বিভিন্ন ইউনিট থেকে ৩৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ৷ দুইদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করে প্রশিক্ষণ প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ ফজলুল করিম, ইয়ূথ ন্যাশনাল ফোরামের সদস্য সউদ-আল-ইয়াকুত শুভ এবং নোয়াখালী জেলার ইউনিট সমূহের সমন্বয়ক মাহমুদুল হাসান গুরু ৷ প্রশিক্ষণটি পরিচালনা করে ইয়ূথ একটিভিষ্ট এবং ফোরাম সদস্য মাহমুদ হাসান রাসেল, অরুপ সাহা, প্রণব আচার্য্য, ইয়াসমিন সুমি, রহিমা হিমা এবং রাজিব জবড়জঙ্গ ৷
 


একই সময়ে সরদহ ইউনিয়ন ইউনিটের আয়োজনে সরদহ বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ১১৪তম ইয়ূথ ভলান্টিয়ার্স প্রশিক্ষণ ৷ এতে সরদহ ইউনিয়নের ৪১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ৷ প্রশিক্ষণটি পরিচালনা করে ইয়ূথ একটিভিষ্ট সিরাজুল ইসলাম সিপন, ইয়ূথ লিডার তারেকুল ইসলাম জনি, আশরাফুল ইসলাম বাবু ৷ এছাড়াও বিভিন্ন সময় সহযোগির দায়িত্ব পালন করে রিপন আলী, মাসুদ, তোফাজ্জল এবং এরশাদ ৷

শম্ভুগঞ্জ ইউ সি উচ্চ বিদ্যালয়ে ১১৫তম প্রশিক্ষণটিও অনুষ্ঠিত হয়েছে একই দিনে ৷ এতে ৪১ জন উপস্থিত ছিল ৷ যার মধ্যে ছাত্রী ৩৭ জন ৷ দুইদিনের এই প্রশিক্ষণটি উদ্বোধন করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ কে এম এমদাদুল হক ভূঁঞা ৷ এছাড়াও প্রশিক্ষকের দায়িত্ব পালন করে ইয়ূথ ফোরাম সদস্য এবং ইয়ূথ একটিভিষ্ট সুব্রত কুমার পাল এবং ইয়ূথ লিডার এ কে মানিক হোসেন ৷ ইউনিট সদস্য মিশু গৌড়, শিরিন, মিলি, খালেদা আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ ১১৭তম ইয়ূথ ভলান্টিয়ার্স প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় গত ১৫-১৬ ফেব্রুয়ারি লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ে ৷ এতেও ৪১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ৷ প্রশিক্ষণ চলাকালীন সময়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল হালিম রহিম উপস্থিত ছিলেন ৷ লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের কোঅর্ডিনেটরের আয়োজনে প্রশিক্ষণটিতে সহায়কের দায়িত্ব পালন করে এ কে মানিক এবং সুব্রত কুমার পাল ৷

এছাড়াও গত ২৩-২৪ ফেব্রুয়ারি চারঘাট হাদী কলেজ ইউনিটের আয়োজনে নন্দনগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১৬তম প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ৷ এতে মোট ৩৮ জন অংশগ্রহণ করে ৷ প্রশিক্ষণটি পরিচালনা করে ইয়ূথ ফোরাম সদস্য এবং একটিভিস্ট তহুরুল হাসান টুটুল, সিপন এবং ফিরোজ ৷ আশরাফুল, জনি, মাহমুদ এবং সুমন আলী প্রশিক্ষণটি সম্পন্ন হতে বিশেষ সহযোগিতা করে ৷
রিপোর্ট: প্রণব আচার্য্য, জনি, সুমন আলী, সুব্রত
 

প্রচ্ছদ ।  সম্পাদকীয় ।  কর্মশালা ।  প্রশিক্ষণ ।  সংগঠন সংবাদ ।  অনুসন্ধান ।  টুকিটাকি

ইউনিকোডে কনভার্টিং এবং ইলেক্ট্রনিক ভার্সনে: মরিয়ম খাতুন
সার্বিক সহযোগিতায়: সৈয়দ জিয়াউল হাবীব রুবন
ডকুমেন্টেশন ইউনিটের একটি অনবদ্য প্রয়াস

ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ  কর্তৃক ৩/৭ আসাদ এভিনিউ, মোহাম্মদপুর
 
ঢাকা-১২০ থেকে প্রকাশিত ও প্রচারিত
ফোন: ৮১১২৬২২, ফ্যাক্স: ৮১১৬৮১২, ই-মেইল:
thpb@bangla.net ওয়েব সাইট: www.thpbd.org/yeh

Home  / Feedback / Subscribe

© 2006 The Hunger Project-Bangladesh. All rights reserved.