প্রচ্ছদ ।  সম্পাদকীয় ।  কর্মশালা ।  প্রশিক্ষণ ।  সংগঠন সংবাদ ।  অনুসন্ধান ।  টুকিটাকি

প্রত্যাশা, প্রতিশ্রুতি এবং কার্যক্রম শীর্ষক কর্মশালা

  

১৩ জানুয়ারি ২০০৬ রংপুরের মাহিমগঞ্জ বড়দরগাহ হাটে কর্মশালার মাধ্যমে একটি নতুন ইউনিট গঠন করা হয় ৷ রাসেল এবং রাতুলের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় রবিউল ইসলামকে কোঅর্ডিনেটর নির্বাচন করা হয় ৷ গত ২৬ জানুয়ারি কুড়িগ্রামের বালারহাটে ৬৪ জন সদস্যের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় ৷ এটি পরিচালনা করে ইয়ূথ একটিভিষ্ট মাহমুদ হাসান রাসেল ৷ এছাড়াও সহায়ক হিসেবে উপস্থিত ছিল কারমাইকেল কলেজ ইউনিটের সদস্য লিটন ও রবিউল ৷

ইয়ূথ এন্ডিং হাঙ্গার-চারঘাট হাদী কলেজ ইউনিটের উদ্যোগে ২১ জানুয়ারি নন্দনগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪০ জন ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় ৷ এটির আয়োজন করে চারঘাট হাদী কলেজ ইউনিটের সদস্য সা-আদ আহমেদ জোয়াদ্দার এবং পরিচালনা করে ইয়ূথ লিডার মোঃ সুমন আলী ৷ কর্মশালা শেষে রওশন আরা লাকিকে কোঅর্ডিনেটর এবং তৃপ্তি রানীকে সহ কোঅর্ডিনেটর করে একটি ইউনিট গঠিত হয় ৷ এছাড়াও অন্যান্য দপ্তরে যারা দায়িত্ব পালন করবে তারা হলো সাংগঠনিক সম্পাদক নাছিমা আক্তার শিখা, সায়লা আক্তার কোষাধ্যক্ষ, সদস্য মিনারা, নাহিদা, বিউটি, তানিয়া, আখি, মদিনা, শারমিন, রাশিদা, স্বপ্না, আজমিরা এবং আলো ৷

গত ২৩ ও ২৫ জানুয়ারি নোয়াখালী জেলা ইউনিটের উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জ থানার বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে 'প্রত্যাশা, প্রতিশ্রুতি ও কার্যক্রম' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় ৷ বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ৭৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ৷ যার মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল ৩২ জন ৷ তিন ঘন্টাব্যাপী এ কর্মশালা শেষে ছাত্র-ছাত্রীরা তাদের অনুভুতি জানাতে গিয়ে বলে, আজকে আমরা অনেক নতুন বিষয় জেনেছি ৷

বিজ্ঞান বিভাগের ছাত্র ইব্রাহিম বলেন, এতদিন আমি জানতাম আমি সমাজের কাছে ঋণী, কিন্তু সেই ঋণে আমি কতটুকু কীভাবে ঋণী তা জানতাম না ৷ আজকের এই কর্মশালার মধ্য দিয়ে আমি তা জানতে পেরেছি এবং এর মাধ্যমে সামজিক ঋণ শোধ করার তীব্র প্রয়োজনীয়তা অনুভব করছি ৷ কর্মশালার শেষ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে ইব্রাহিম খলিলকে সমন্বয়ক করে একটি ইউনিট গঠন করা হয় ৷

এদিকে ২৫ জানুয়ারি বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে আরেকটি কর্মশালা অনুষ্ঠিত হয় ৷ স্কুলের অষ্টম শ্রেণীর ৫৬ জন (যার মধ্যে ২০ জন ছিল ছাত্রী) ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ৷ কর্মশালা শেষে ইয়াকুব হোসেন রুবেলকে সমন্বয়ক করে একটি কমিটি গঠন করা হয় ৷ কর্মশালা দুইটি পরিচালনা করেন ইয়ূথ একটিভিস্ট মাহমুদুল হাসান গুরু, প্রণব আচার্য্য, জামিল আক্তার (রাজশাহী), ইয়ূথ লিডার ফজলুল করিম এবং সজীব ভূঁইয়া ৷

নোয়াখালী সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে গত ২৮ জানুয়ারি চাঁদপুর পুরাতন বাজার ডিগ্রী কলেজে 'প্রত্যাশা, প্রতিশ্রুতি ও কার্যক্রম' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় ৷ এতে কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান ও মানবিক বিভাগের ৬৫ জন (৪১জন ছাত্রী) ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ৷ ছাত্র-ছাত্রীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যেমে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে উঠে ৷ কলেজের ভূগোল বিভাগের শিক্ষক জনাব মোশারফ হোসেন বলেন, "স্বেচ্ছাব্রতী সংগঠন ইয়ূথ এন্ডিং হাঙ্গারের এই ধরণের আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবীদার ৷ পড়ালেখার পাশাপাশি সকলের উচিত দেশ ও সমাজের কাজে নিজেকে নিয়োজিত রাখা ৷" কর্মশালা শেষে মেহেদী হাসানকে সমন্বয়ক করে একটি ইউনিট গঠন করা হয় ৷ কর্মশালাটি পরিচালনা করেন ইয়ূথ একটিভিস্ট প্রণব আচার্য্য এবং ইয়ূথ লিডার ফজলুল করিম ৷ কর্মশালাটি আয়োজন করে অঞ্জন, পিয়া, বাপ্পী, শুচি ৷

৩০ জানুয়ারি ইয়ূথ একটিভিষ্ট এবং যুগ্ম ন্যাশনাল কোঅর্ডিনেটর শরিফুল ইসলাম রনির পরিচালনায় গাজিপুর জেলার শ্রীপুর থানার বারতোপা ইউনিয়নে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় ৷ উক্ত কর্মশালার মাধ্যমে রুবেল মাহমুদকে কোঅর্ডিনেটর করে ১২ সদস্য বিশিষ্ট একটি নতুন ইউনিট গঠিত হয় ৷ রুবেল তার ইউনিটের প্রথম কর্মপরিকল্পনা হিসেবে একটি গণিত উত্‍সব আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে ৷ এ সময় দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী অচিন্ত্য রায় চৌধূরী উপস্থিত ছিলেন ৷

ঝিনাইদহ সদর ইউনিটের উদ্যোগে গত ২৩ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় ৷ কর্মশালার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুদ্দিন আহমেদ ৷ এই কর্মশালার মাধ্যমে মেহেদী হাসান কোঅর্ডিনেটর নির্বাচিত হয় ৷ এতে বিভিন্ন শ্রেণীর ৪১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ৷ কমিটির অন্যান্য সদস্যরা হলেন মঞ্জুরুল ইসলাম, সুলতান আহমেদ, আবু বকর সিদ্দিক, নাজমুল হোসেন, মোঃ তারিকুল ইসলাম, মোছাঃ আশুরা খাতুন, মোছাঃ নাজেরা খাতুন, মোছাঃ মিনি পারভীন, হাবিবুর রহমান ৷ কর্মশালাটি পরিচালনা করে ইয়ূথ একটিভিষ্ট অশোক বিশ্বাস ৷ এছাড়াও এদিন এস এম এইচ মাধ্যমিক বিদ্যালয়ে আরো একটি কর্মশালা অনুষ্ঠিত হয় ৷ এতে ৮৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ৷

বিগত ফেব্রুয়ারি মাসে ইয়ূথ এন্ডিং হাঙ্গারের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ইউনিটের আয়োজনে বেশ কিছু কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ৷ এর মধ্যে রয়েছে রাজশাহীর চারঘাটের হলিদাগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি, শম্ভুগঞ্জ ইউ সি উচ্চ বিদ্যালয়ে একটি, নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ে দুইটি, নোয়াখালী হাসান হাট উচ্চ বিদ্যালয়ে একটি, চাঁদপুর জেলার হাইমচর ইউনিয়নের হাইমচর মহাবিদ্যালয়ে একটি, রংপুরের বিহারী বাজার এবং ভাংনি আহমদিয়া দ্বিমুখী সিনিয়র ফাজিল মাদ্রাসায় দুইটি, সরদহ ইউনিয়নের পশ্চিম ঝিকরা উচ্চ বিদ্যালয়ে একটি, আমুড়িয়া কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় ৷ উক্ত কর্মশালাগুলো যাদের নেতৃত্বে পরিচালিত হয়েছে তারা হলো - চারঘাট হাদি কলেজ ইউনিটের কোঅর্ডিনেটর সা-আদ-আহমেদ জোয়ার্দ্দার, ইয়ূথ ফোরাম সদস্য সুব্রত কুমার পাল, নোয়াখালীর ইয়ূথ একটিভিষ্ট প্রণব আচার্য্য, বরিশালের এম রফিকুল ইসলাম, ইয়ূথ একটিভিষ্ট ও ফোরাম সদস্য মাহমুদ হাসান রাসেল, রবিউল ইসলাম এবং খোকন ৷ উল্লেখ্য, যে গত ২১ ফেব্রুয়ারি সৈয়দপুরে বেসরকারি সংস্থা
CASPERR এর আয়োজনে সারাদিন ব্যাপী চারটি কর্মশালা অনুষ্ঠিত হয় ৷ এতে সৈয়দপুরের ৫টি অবাঙ্গালী ক্যাম্পের ৮১ জন ছেলে-মেয়ে অংশগ্রহণ করে ৷ এটি পরিচালনা করে ন্যাশনাল ইয়ূথ কোঅর্ডিনেটর তহুরুল হাসান টুটুল এবং ফোরাম সদস্য মাহমুদ হাসান রাসেল ৷ এই কর্মশালা শেষে এইডস, বয়ঃসন্ধিকাল, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে প্রচারাভিযান পরিচালিত হয় ৷ এ সময় CASPERR এর প্রজেক্ট ম্যানেজার ফারজানা বুলবুল ও প্রজেক্ট অফিসার আমিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন ৷
রিপোর্ট: রাসেল, সুমন আলী, রনি, যিশু, অশোক, সুব্রত, প্রণব, মাহমুদুর রহমান, রবিউল এবং রফিকুল


হিজলায় এবং সারদাহে কর্মশালা ও ক্যাম্পেইন অরিয়েন্টেশন

যুব সমাজের আলো হিজলা ইউনিটের উদ্যোগে গত ২৬ ফেব্রুয়ারি একটি কর্মশালা অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় ৷ এতে হিজলার তিনটি ইউনিটের ১৭ জন সদস্য অংশগ্রহণ করে ৷ কর্মশালা অরিয়েন্টেশন পরিচালনা করে ইয়ূথ ফোরাম সদস্য এবং একটিভিষ্ট ইয়াকুত শুভ ৷ এছাড়াও ১৭ ফেব্রুয়ারি পশ্চিম ঝিকরা উচ্চ বিদ্যালয়ে সরদহ ইউনিটের ২০ জন সদস্যের উপস্থিতিতে একটি ক্যাম্পেইন অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় ৷ এটি পরিচালনা করে ইয়ূথ একটিভিষ্ট সিরাজুল ইসলাম সিপন ৷ কর্মশালা এবং প্রচারাভিযান পরিচালনায় সদস্যদের দক্ষতা বৃদ্ধিই এ কার্যক্রমের মূল লক্ষ্য ৷ এটি আয়োজনে মূল ভূমিকা পালন করে জনি, রিপন এবং আশরাফুল ৷
রিপোর্ট: এম রফিকুল ইসলাম, জনি, আশরাফুল

প্রচ্ছদ ।  সম্পাদকীয় ।  কর্মশালা ।  প্রশিক্ষণ ।  সংগঠন সংবাদ ।  অনুসন্ধান ।  টুকিটাকি

ইউনিকোডে কনভার্টিং এবং ইলেক্ট্রনিক ভার্সনে: মরিয়ম খাতুন
সার্বিক সহযোগিতায়: সৈয়দ জিয়াউল হাবীব রুবন
ডকুমেন্টেশন ইউনিটের একটি অনবদ্য প্রয়াস

ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ  কর্তৃক ৩/৭ আসাদ এভিনিউ, মোহাম্মদপুর
 
ঢাকা-১২০ থেকে প্রকাশিত ও প্রচারিত
ফোন: ৮১১২৬২২, ফ্যাক্স: ৮১১৬৮১২, ই-মেইল:
thpb@bangla.net ওয়েব সাইট: www.thpbd.org/yeh

Home  / Feedback / Subscribe

© 2006 The Hunger Project-Bangladesh. All rights reserved.