|
|
|
প্রচ্ছদ । সম্পাদকীয় । কর্মশালা । প্রশিক্ষণ । সংগঠন সংবাদ । অনুসন্ধান । টুকিটাকি । সাহিত্য পাতা |
|
ইয়ূথ এন্ডিং হাঙ্গারের আয়োজনে সিলেটে দ্বিতীয় জেলা সম্মেলন 'সমন্বয়-২০০৬'
সিলেট প্রেসক্লাবে গত ১৮ই মার্চ, ২০০৬ অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় জেলা সম্মেলন। সম্মেলনের নাম ছিল 'সমন্বয়-০৬'। এ জেলা সম্মেলন সিলেট জেলার সকল সদস্যের মিলনমেলায় পরিণত হয়। এর উদ্দেশ্য ছিল বিভিন্ন ইউনিটের সফলতা ও অভিজ্ঞতা পর্যালোচনা করা এবং প্রত্যাশা নির্ধারণের মাধ্যমে সকলকে অনুপ্রাণিত ও ক্ষমতায়িত করা। দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত বক্তৃতা, গণিত বিষয়ক আলোচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।
সূর্যের তেজকেও হার মানালো জাহানাবাদের গণিত উৎসবের অংশগ্রহণকারীরা সাইফুল, রোকসানা, আফতাব, শামীম, জামিল, মাহবুব, শরিফুল, সুলতানা, সাজ্জাদ, ডলার, সারোয়ার, সবুজ, ফিরোজ, সিরাজুল, মাহফুজ, মাহমুদ, জাহাঙ্গীর, সোপান, রঞ্জিতা, শাপলা, রোজিনা, হারুন, মাসুদ, ওয়াহেদ, ফারুক, আলী, কামরুল, আজীজ, সোহেল, মিলন, বিকাশ, হুমায়ূন, মেহেদী, বাবুল, আরিফুল, পলাশ, শারমীন, রাশেদুলসহ আরো অনেকগুলো উজ্জ্বল মুখ। তারা ইয়ূথ এন্ডিং হাঙ্গারের স্বেচ্ছাসেবক। তাদের চোখে স্বপ্ন আর মনে আত্মবিশ্বাস যে করেই হোক গণিতের জনপ্রিয়তা তৃণমূলের ছাত্র-ছাত্রীদের মাঝে পৌঁছে দিতেই হবে। তাই তারা পড়ালেখার অবসর সময়ে নিজেদের সমৃদ্ধি আর এলাকার উন্নয়নে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করে থাকে। এরই অংশ হিসেবে গত ২৯ মার্চ জাহানাবাদ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তারা আয়োজন করেছিল একটি গণিত উৎসবের। |
![]() |
|
প্রচ্ছদ । সম্পাদকীয় । কর্মশালা । প্রশিক্ষণ । সংগঠন সংবাদ । অনুসন্ধান । টুকিটাকি । সাহিত্য পাতা |
|
|
© 2006 The Hunger Project-Bangladesh. All rights reserved. |