প্রচ্ছদ ।  সম্পাদকীয় ।  কর্মশালা ।  প্রশিক্ষণ ।  সংগঠন সংবাদ ।  অনুসন্ধান ।  টুকিটাকি  সাহিত্য পাতা

বিপন্ন পরিবেশ রক্ষায় অনন্য কিছু উদ্যোগ

বিজ্ঞানের নতুন নতুন আবিস্কারের মাধ্যমে উন্নত প্রযুক্তি ব্যবহার বিশ্বকে উন্নয়নের দিকে যেমন নিয়ে যাচ্ছে তেমনি আবার পরিবর্তিত পরিস্থিতিতে পরিবেশকে বিপর্যন্ত করছে।

আর তাই একদিকে যেমন গ্রীণহাউজ প্রভাব, ওজোন স্তরের ক্ষয়, আবহাওয়ার আমূল পরিবর্তন ইত্যাদি আন্তর্জাতিক পরিবেশ-এ সমস্যার সৃষ্টি করছে। অন্যদিকে আঞ্চলিক সমস্যা যেমন ঘন ঘন বন্যা, ঝড়, খরা, ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ, ভূপৃষ্ঠস্থ পানি দূষণ, বনজ সম্পদ হ্রাস, বিপুল ভূমি ধ্বস, নদী ভাঙ্গন, নদীর পলিলায়ন, জলাশয় ভরাট, জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ন, নদীতে বাঁধ দেওয়া, বায়ুদূষণ, শব্দদূষণ ইত্যাদি বাংলাদেশের পরিবেশ ও প্রতিবেশকে করছে বিপন্ন। এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সবাইকে সচেতনভাবে পরিবেশিক সমস্যাসমূহকে চিহ্নিত করতে হবে এবং পরিবেশকে উন্নয়নের মূল স্রোতধারায় আনার চ্যালেঞ্জসমূহ কি কি সে সম্পর্কে সুস্পষ্ট নীতি নির্ধারণ করতে হবে। উন্নয়নের সকল পর্যায়ে জনসম্পৃক্ততা থাকতে হবে এবং প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনগত সংস্কার সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আর এ লক্ষ্য নিয়েই ইয়ূথ এন্ডিং হাঙ্গার এর সদস্যরা পরিবেশ দিবস উপলক্ষে সারা দেশের বিভিন্ন স্থানে ইস্যুভিত্তিক ক্যাম্পেইন, পরিবেশ সম্পর্কিত বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, র‌্যালি, সমাবেশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মকাণ্ডের সফল আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে। এ সংখ্যায় এর অল্প কয়েকটি তুলে ধরা হল-
বিস্তারিত ...


'মেধা যাচাই পরীক্ষা' গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়ন পরিষদের এক অনন্য উদ্যোগ

শিক্ষার হার ও মান উন্নয়নের লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়ন পরিষদের উদ্যোগে গত ১৬ জুন, ২০০৬ কোলকোন্দ মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় মেধা যাচাই পরীক্ষা'০৬।

কোলকোন্দ ইউনিয়ন পরিষদ ও দি হাঙ্গার প্রজেক্ট এর স্থানীয় উজ্জীবকবৃন্দ এবং ইয়ূথ এন্ডিং হাঙ্গারের সদস্যদের আয়োজনে এ পরীক্ষায় গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়ন পরিষদের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণীর ২৫০ জন বাছাইকৃত শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে এসেছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকেশ চন্দ্র বিশ্বাস। পরীক্ষা সম্পর্কে মুকেশ চন্দ্র বিশ্বাস বলেন, "এ পরীক্ষা যেমন শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর করবে, ঠিক তেমনি ছেলে-মেয়েরা সাহসীও হবে। শিক্ষার মান উন্নয়নে মেধা যাচাই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

বিস্তারিত ...

প্রচ্ছদ ।  সম্পাদকীয় ।  কর্মশালা ।  প্রশিক্ষণ ।  সংগঠন সংবাদ ।  অনুসন্ধান ।  টুকিটাকি  সাহিত্য পাতা

ইউনিকোডে কনভার্টিং এবং ইলেক্ট্রনিক ভার্সনে: মরিয়ম খাতুন
সার্বিক সহযোগিতায়: সৈয়দ জিয়াউল হাবীব রুবন
ডকুমেন্টেশন ইউনিটের একটি অনবদ্য প্রয়াস

ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ  কর্তৃক ৩/৭ আসাদ এভিনিউ, মোহাম্মদপুর
 
ঢাকা-১২০ থেকে প্রকাশিত ও প্রচারিত
ফোন: ৮১১২৬২২, ফ্যাক্স: ৮১১৬৮১২, ই-মেইল:
thpb@bangla.net ওয়েব সাইট: www.thpbd.org/yeh

Home  / Feedback / Subscribe

© 2006 The Hunger Project-Bangladesh. All rights reserved.