সম্পাদকীয়

উজ্জীবক বার্তা, সংখ্যা-১৫, মে-জুন-২০০৪


 

 

ম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো দেশের ১১৮ টি পৌরসভার নির্বাচন ৷ আমাদের দেশের স্থানীয় সরকার কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ ও চলমান স্তর এটি ৷ স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে 'পৌরসভা' পৌরবাসীর আশা, আকাঙ্খা ও চাহিদা পূরণের নিকটতম ভরসার স্থল ৷ তাই, ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতোই পৌরসভা নির্বাচনেও গণমানুষের ব্যাপক সম্পৃক্তি লক্ষ্য করা যায় ৷ আমাদের দেশে প্রচলিত কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গত ৩৩ বছরে সাধারণ মানুষের জীবনে তাত্‍পর্যপূর্ণ পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে ৷ গণতান্ত্রিক পরিবেশও দিন দিন অবনতিশীল ৷ অনুদান এবং ঋণের সংস্কৃতি আমাদের জাতীয় অগ্রগতির আশাকে ভেতর থেকে ক্ষয়ে ফেলছে ৷ এই বাস্তবতায়, একটি গণতান্ত্রিক সমাজ-ব্যবস্থা বিনির্মান ও গণমানুষের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন একটি শক্তিশালী সামাজিক আন্দোলন, যাকে সর্বাধিক কার্যকরভাবে এগিয়ে নিতে পারেন স্থানীয় নেতৃবৃন্দ ৷ তাই সততা, যোগ্যতা ও দেশপ্রেমের কষ্টিপাথরে বিচার করে জনগণ যদি সঠিক নেতৃত্ব নির্বাচনে সমর্থ হয়, তবে এই হতাশাক্লিষ্ট জাতির জীবনে আবার নতুন আশা সঞ্চারিত হতে পারে ৷ আর এভাবেই নির্মিত হতে পারে গণতন্ত্রের প্রাথমিক ক্ষেত্র ৷ রচিত হতে পারে ইতিহাসের নতুন অধ্যায় ৷ সম্ভবপর হতে পারে প্রকৃত 'উন্নয়ন', যা কেবল সভা-সেমিনারের শোভাবর্ধণকারী বিষয় হিসেবেই রয়ে যাবে না, বরং এর প্রতিফলন ঘটবে গণ-মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও তার অধিকার সংরক্ষিত হবার মধ্য দিয়ে

এ কারণেই নেতৃত্ব নির্বাচনের পুরো প্রক্রিয়াটিকে পরিশুদ্ধ করে তোলা আজ এত প্রয়োজনীয় হয়ে উঠেছে
৷ দেশের কয়েকজন বরেণ্য ব্যক্তি 'সুজন' নামক প্লাটফরমে একত্রিত হয়ে একাজে এগিয়ে এসেছেন ৷ তাঁদের এ প্রচেষ্টাটি তখনই অর্থবহ ও কার্যকর ফলাফল সৃষ্টি করতে সমর্থ হবে, যখন সারাদেশের দেশপ্রেমিক ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এর সাথে সম্পৃক্ত হবেন এবং সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষের মনে চেতনা জাগাতে সক্ষম হবেন ৷ আমাদের দৃঢ় বিশ্বাস- যদি প্রকৃত সত্‍ ও দেশপ্রেমিক ব্যক্তিবর্গ ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে নির্বাচিত হয়ে আসেন, তাহলে তৃণমূলের জনগণ তাঁদের নেতৃত্বেই একটি সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সক্ষ হবে

 

 

 

 

 

 

তাই সততা,
যোগ্যতা ও
দেশপ্রেমের কষ্টিপাথরে বিচার করে জনগণ যদি সঠিক নেতৃত্ব নির্বাচনে সমর্থ হয়, তবে এই হতাশা
ক্লিষ্ট জাতির জীবনে আবার নতুন আশা সঞ্চারিত হতে পারে ৷ আর এভাবেই নির্মিত হতে পারে গণতন্ত্রের প্রাথমিক ক্ষেত্র ৷ রচিত হতে পারে ইতিহাসের নতুন অধ্যায়

 

 

 

 

 

 

 

 

<Index>


Home  / Feedback

© 2005 The Hunger Project-Bangladesh. All rights reserved.