|
চাই উজ্জীবিত তারুণ্য |
|
উজ্জীবক বার্তা, সংখ্যা-১৫, মে-জুন-২০০৪ |
তারুন্যদীপ্ত কর্মপ্রবাহ
জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয় ইউনিটের একটি উদ্যোগ
|
|
|
|
জা.বি-ভর্তি পরীক্ষার্থীদের জন্য তথ্য কর্ণার |
|
'ইয়ূথ এন্ডিং
হাঙ্গার' জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট ২০০৪ সালের ভর্তি
পরীক্ষায়
অংশগ্রহণকারীদের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলো
৷ উদ্যোগটি ছিলো
প্যাভিলিয়নের বোর্ডে আসন বিন্যাস দেখানো, বিভিন্ন বিভাগের লোকেশন দেখানো, কোন বিষয়ে
কত আসন বরাদ্দ তার তথ্য প্রদান এবং
পরীক্ষার
ফলাফল জানাবার ব্যবস্থা করা
৷ পরীক্ষার্থীদের
মধ্যে যারা তাদের নাম, রোল, বিষয়ের নাম ইউনিটকে দিয়েছে, তারা নির্দিষ্ট মোবাইল
নম্বরে ফলাফল, ভাইভার তারিখ ও অপেক্ষমান
তালিকা জানতে পারবে
৷ ইয়ূথ এন্ডিং হাঙ্গার
বিনামূল্যে এ ধরনের উদ্যোগ নেবার ফলে ভর্তি
পরীক্ষার্থীদের
মধ্যে ইতিবাচক প্রভাব তৈরী হয়েছে
৷ এই বিশেষ উদ্যোগের
নেতৃত্বে ছিলো সালাউদ্দিন, সুভাস, সজীব, সঞ্জয়, মাহাবুব, মাসুম, রানা, পরান,
বাসন্তী, মাসুদ, মাকসুদা, শেলী, রাবেয়া, মহুয়া, পিয়াস, রেদোয়ানসহ আরো অনেকে
৷
ইয়ূথ এন্ডিং হাঙ্গার-জাঙ্গালিয়া ইউনিটের কিছু কার্যক্রম
|
|
|
জাঙ্গালিয়া স্মৃতি পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ |
ইয়ূথ এন্ডিং হাঙ্গার-জাঙ্গালিয়া ইউনিট গঠিত হবার পর পরই বেশ কিছু
কার্যক্রম গ্রহণ করে
৷ এগুলোর মধ্যে রয়েছে নতুন
ইউনিট গঠন, বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামত, জাঙ্গালিয়া স্মৃতি পাঠাগার উদ্বোধন,
স্যানিটেশন, মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক, জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন,
"আমাদের গ্রামকে নিরক্ষর
মুক্ত করবই" - শীর্ষক ছাত্র শিক্ষক
বৈঠক, 'সুমাইয়া কোচিং সেন্টার' প্রতিষ্ঠা, 'প্রত্যাশা, প্রতিশ্রুতি ও কার্যক্রম'
শীর্ষক কর্মশালা আয়োজন প্রভৃতি
৷ তাদের আরও কিছু উদ্যোগ
হলো-'নিরাপদ পানি' বিষয়ক উঠান বৈঠক, 'জাঙ্গালিয়া নব জাগরনী সমবায় সমিতি' গঠন,
পড়ালেখায় ছাত্র-ছাত্রীদের উত্সাহিত করতে মেধাবীদের পুরস্কার প্রদান, চিত্রাঙ্কন
প্রতিযোগিতা প্রভৃতি
৷ তাদের এ সকল কার্যক্রম এলাকার
ছাত্র-ছাত্রীদেরকে সামাজিক কাজে সম্পৃক্ত হতে ব্যাপকভাবে উত্সাহিত করছে
৷
ছালুয়া
ইউনিটে ওআরটি সপ্তাহ পালন
শেষ হলো ইয়ূথ
এন্ডিং হাঙ্গার-ছালুয়া ইউনিটের সপ্তাহব্যাপী ওআরটি প্রচারণা
৷ ছালুয়া ইউনিট সদস্যরা
বাড়ি বাড়ি গিয়ে ওআরটি বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে
৷ কিভাবে ডায়রিয়ার হাত
থেকে রক্ষা
পাওয়া যায় সে সম্পর্কে আলোচনা করে
৷ ঐ অঞ্চলে যখন ডায়রিয়ার
প্রকোপ চলছিল তখন এ ক্যাম্পেইন এলাকায় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
৷
সিলেটে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
ইয়ূথ এন্ডিং
হাঙ্গার পি.ডি.বি উচ্চ বিদ্যালয় সিলেট ইউনিটের উদ্যোগে উদযাপিত
হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
৷ প্রভাত ফেরীর মধ্য
দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়
৷ পরে এ উপলক্ষে
আলোচনা সভা ও
সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হয়
৷ অনুষ্ঠানে ইউনিটের সকল সদস্য
এবং অন্যান্য ছাত্র ছাত্রী উপস্থিত ছিলো
৷
ঝিনাইদহে একুশ উদযাপন:
|
|
|
ভাষা দিবসের কুচকাওয়াজ |
ইয়ূথ এন্ডিং
হাঙ্গার-ঝিনাইদহ ইউনিট মহান ভাষা দিবস উপলক্ষে
প্রভাতফেরী, কুচকাওয়াজ,
এবং সচেতনতামূলক নাটকসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে
৷ এ ইউনিটের উদ্যোগে
ইউনিটের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়
৷ এরপর ইউনিট সদস্যরা
সকলে মিলে শহীদ মিনারে পুষ্পার্ঘ
অর্পণ করে
৷ এছাড়া বিকেলে ইউনিট কার্যালয়ে
ইউনিট কোঅর্ডিনেটর সোনিয়া পারভীণ তুলির সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়
৷ আলোচনায় ইউনিটের
সদস্যরা অংশগ্রহণ করে
৷
স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য ফ্রি কোচিং সেন্টার
ইয়ূথ এন্ডিং হাঙ্গার, ঘাটাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো: রফিকুল ইসলামের উদ্যোগে গড়ে
উঠেছে 'রফিক কোচিং সেন্টার' নামে একটি ফ্রি কোচিং সেন্টার
৷ ৪র্থ, ৫ম এবং ৮ম
শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের
সহযোগিতা করার উদ্দেশ্যে সংগঠনের কর্মী
রফিক, শামিম, সবুজ এ
কোচিং পরিচালনা করে থাকে
৷
|
© 2005 The Hunger Project-Bangladesh. All rights reserved. |