|
উল্লেখযোগ্য অগ্রগতি : বৈশ্বিক প্রেক্ষিত |
|
| কন্যাশিশু দিবস সংখ্যা |
উজ্জীবক বার্তা, বর্ষ-৩, সংখ্যা-১৭, সেপ্টেম্বর-২০০৪ |
|
শাহীন রহমান
|
|
বিশ্বজুড়ে বিগত এক দশকে মেয়েদের শিক্ষায় প্রাথমিক পর্যায়ে বেশ ভালো এবং মাধ্যমিক ও তত্পরবর্তী পর্যায়ে খানিকটা ভালো অগ্রগতি সাধিত হয়েছে ৷ বিগত দশকে জেন্ডার সংবেদনশীল স্কুল পরিবেশ সৃষ্টি ও স্কুলে টিকে থাকার হার বৃদ্ধি, গর্ভবতী কিশোরী ও কিশোরী মায়েদের জন্য সহায়তা, উপ-আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ বৃদ্ধি, বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাসে মেয়ের উপস্থিতি ইত্যাদি ক্ষেত্রেও উন্নতি ঘটেছে ৷ কন্যাশিশুর স্বাস্থ্যের প্রতি মনোযোগ আরো বৃদ্ধি পেয়েছে এবং তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্যের প্রতিও অধিকতর মনোযোগ স্থাপন করা হয়েছে ৷ কিছু কিছু দেশে স্ত্রী খত্না প্রথা নিষিদ্ধ করে আইন প্রণয়নসহ মেয়ে শিশুদের উপর যৌন নিপীড়ন, পাচার ও যৌন ব্যবসা এবং অন্য সব রকমের শোষণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হচ্ছে ৷ জাতিসংঘের সাধারণ পরিষদ সশস্ত্র সংঘাতে শিশুদের নিয়োগ, শিশু বিক্রি, শিশু যৌন ব্যবসা ও শিশু পর্ণোগ্রাফির অপশনাল প্রোটোকল গ্রহণ করেছে ৷
|
|
কতিপয় ইতিবাচক দৃষ্টান্ত |
|
ফ্রান্সে ৩-৭
মিলিয়ন ডলার ব্যয়ে নারীদের, বিশেষ করে কম বয়সী মেয়েদের জন্মনিয়ন্ত্রণ
উপায় সম্মন্ধে সচেতন করার জন্য প্রচারণা চালানো হয়েছে
৷ |
|
ফিলিপাইনে শোষণ, নিপীড়ন বা নির্যাতনের শিকার শিশুদের জন্য কাউন্সিলিং ও সামাজিক পরিষেবা প্রদানের লক্ষ্যে ২৪ ঘন্টা হট লাইন খোলা রয়েছে ৷
|
|
স্বাস্থ্যসেবা ও শিক্ষার ক্ষেত্রে অসম সুযোগসহ স্কুল ও পরিবারে কন্যাশিশুর প্রতি বৈষম্য নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের সহযোগিতায় 'মীনা' নামক একটি কন্যাশিশুর কার্টুন চিত্র তৈরী এবং তা ব্যাপকভাবে প্রচার করা হয়েছে ৷
|
|
ইয়েমেন সরকার
বালিকাদের স্কুলশিক্ষা
অবৈতনিক করেছে
৷ যাতে পরিবারের পক্ষে
কন্যাশিশুদের
স্কুলে পাঠানো সহজ হয়
৷ |
|
বলিভিয়ার দরিদ্র পরিবারগুলোতে 'শিক্ষার জন্য খাদ্য' কর্মসূচি চালু হওয়ায় বালিকাদের স্কুল শিক্ষা সমাপ্ত করার হার বৃদ্ধি পেয়েছে এবং বালক-বালিকাদের ঝরে পড়ার হারও কমেছে ৷
|
|
ইথিওপিয়ায় বালিকাদের স্কুলে ভর্তি এবং টিকে থাকার হার বৃদ্ধি পাওয়ায়, নারী ও কন্যাশিশুর জন্য ক্ষতিকর স্ত্রী খত্না ও অন্যান্য পশ্চাদপদ সামাজিক প্রথা বিলোপ ত্বরান্বিত হয়েছে ৷ বালিকারা যেন কর্মক্ষেত্রে নির্যাতন বা বৈষম্যের শিকার না হয় তা নিশ্চিত করার জন্য বিদ্যমান আইন পর্যালোচনা করা হচ্ছে ৷
|
|
নাইজেরিয়া, স্কুল থেকে বালিকাদের প্রত্যাহার আইনগতভাবে নিষিদ্ধ করেছে ৷ যাতে তাদের শিক্ষা সমাপ্তি নিশ্চিত করা যায় ৷
|
|
ইথিওপিয়ার গ্রামাঞ্চলে ৮ 'শরও বেশি কমিউনিটি প্রাইমারি স্কুল বালিকা ছাত্রীদের সুযোগ প্রদান, টিকে থাকা, সফলতা অর্জনের হার বৃদ্ধি করার জন্য অনুদান পেয়েছে ৷
|
|
বিদ্যমান
চ্যালেঞ্জসমূহ
|
|
দক্ষিণ এশিয়ায় কন্যাশিশুর শিক্ষা ও প্রশিক্ষণ
|
|
উল্লেখযোগ্য
অগ্রগতি |
|
বিদ্যমান
চ্যালেঞ্জসমূহ |
|
কন্যাশিশুর
অগ্রগতি: জাতীয় প্রেক্ষিত
|
|
উল্লেখযোগ্য
অগ্রগতি
¨প্রশিক্ষণ
প্রদান এবং জেন্ডার ইস্যুতে
এডভোকেসি
৷ |
|
© 2005 The Hunger Project-Bangladesh. All rights reserved. |