স ম্পা দ কী য়

কন্যাশিশু দিবস সংখ্যা

উজ্জীবক বার্তা, বর্ষ-৩, সংখ্যা-১৭, সেপ্টেম্বর-২০০৪


 

 

আবার এসেছে সেপ্টেম্বর মাস ৷ গত ক'বছরের মতো এবারেও এ মাসের ৩০ তারিখে উদযাপিত হবে 'জাতীয় কন্যাশিশু দিবস' ৷ জাতির সর্বাঙ্গিন বিকাশের সাথে কন্যাশিশুসাবির্ক বিকাশের যে গভীর সম্পর্ক রয়েছে, এই দিনে তা আমরা আবার নতুন করে উপলব্ধি করি, দায়িত্ব অনুভব করি এবং দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ হই


কন্যাশি
শু এডভোকেসী ফোরাম' এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারন করেছে ' আমাদের অঙ্গীকার: কন্যাশিশুর অধিকার' ৷ ইউনিসেফের শিশু পরিস্থিতি সম্পর্কিত ২০০৪-এর বার্ষিক প্রতিবেদনের সূচনা বক্তব্যে জাতিসংঘের মহাসচিব কফি আনান বলেন, "একের পর এক সমীক্ষা থেকে আমরা জেনেছি, মেয়েদের শিক্ষার চেয়ে উন্নয়নের অধিক কাযর্কর আর কোন হাতিয়ার নেই ৷ অন্য কোন নীতিই হয়তো এরকমভাবে উত্‍পাদনশীলতা বৃদ্ধি, শিশু ও মাতৃমৃত্যু হ্রাস, পুষ্টি উন্নয়ন এবং এইচআইভি/এইডস-এর বিস্তার রোধে সহায়তা-সহ স্বাস্থ্য খাতের উন্নয়ন সাধন করতে পারবে না ৷ অন্য কোন নীতি ভবিষ্যত প্রজন্মের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধির ক্ষেত্রে এতোটা শক্তিশালী নয়" ৷ এই মন্তব্য থেকে কন্যাশিশুর অধিকার রক্ষার গুরুত্ব এবং তাদের প্রতি বিনিয়োগের যথার্থতা প্রশ্নাতীতভাবে প্রমাণিত হয়

আমাদের দেশে কন্যাশিশুদের অবস্থা ও অবস্থান আজ চরম ঝুঁকির মধ্যে রয়েছে ৷ কন্যাশিশুর অপুষ্টির মাত্রা ভয়াবহ, অশিক্ষার হারও বেশী ৷ বেঁচে থাকার ও বিকশিত হবার মৌলিক মানবিক অধিকারসমূহ থেকে অধিকাংশ ক্ষেত্রে তারা বঞ্চিত ৷ তাদের একটি বড় অংশ ঝুঁকিপূর্ণ প্রসবের মাধ্যমে অপুষ্ট শিশুর জন্ম দেয় ৷ তারা বাল্যবিবাহ, শ্রম বৈষম্য, এসিড সন্ত্রাস, পাচার ও যৌন নির্যাতনের প্রত্যক্ষ শিকার ৷ এই হতাশাব্যঞ্জক বাস্তবতা আমাদের জাতীয় অগ্রগতিকে রুদ্ধ করে, 'ভবিষ্যত'কে সংকটাপন্ন করে তুলছে

তাই, অতি দ্রুত যদি আমরা এই বাস্তবতার পরিবর্তনে সংগঠিত না হই, যথাযথ ভূমিকা পালন করতে না পারি, কন্যশিশু সম্পর্কে সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি ও নেতিবাচক প্রবণতাসমূহ পাল্টাতে না পারি তাহলে উন্নয়নের অপরাপর হাজারো উদ্যোগ করুণভাবে ব্যর্থতায় পর্যবসিত হবে ৷ আজ 'জাতীয় কন্যাশিশু দিবসে'র প্রাক্কালে সমাজের সকল স্তরের মানুষের কাছে আমাদের আহবান- আসুন, জরুরী জাতীয় স্বার্থের বিবেচনায় কন্যাশিশু অধিকার রক্ষায় সংগঠিত হই
 

 

 

 

 

 

 

আবার এসেছে সেপ্টেম্বর মাস ৷
এ মাসের ৩০ তারিখে উদযাপিত হবে 'জাতীয় কন্যাশিশু দিবস' ৷ জাতির সর্বাঙ্গিন বিকাশের সাথে কন্যাশিশুর সাবির্ক বিকাশের যে গভীর সম্পর্ক রয়েছে, এই দিনে তা আমরা আবার নতুন করে উপলব্ধি করি, দায়িত্ব অনুভব করি এবং দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ হই ৷
 

 

 

 

 

 

 

 

 

 

 

<Index>


Home  / Feedback

© 2005 The Hunger Project-Bangladesh. All rights reserved.