আয় নতুনের ডাক দিয়ে যাই বর্ষ-৩, সংখ্যা-১৭, সেপ্টেম্বর-২০০৪
উজ্জীবক বার্তা


আবার এসেছে সেপ্টেম্বর মাস
এ মাসের ৩০ তারিখে উদযাপিত হবে 'জাতীয় কন্যাশি
শু দিবস' ৷ জাতির সর্বাঙ্গিন বিকাশের সাথে কন্যাশিশুসাবির্ক বিকাশের যে গভীর সম্পর্ক রয়েছে, এই দিনে তা আমরা আবার নতুন করে উপলব্ধি করি, দায়িত্ব অনুভব করি এবং দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ হই

 
দুর্যোগ মোকাবেলায় কন্যাশিশুর জন্য চাই আরো সংগঠিত উদ্যোগ
গৃহিনীদের ওপর চাপ সৃষ্টি করা হয় যে, তারা যেন তাদের পিতামাতার কাছ থেকে কিংবা ভাইদের কাছ থেকে তাদের প্রাপ্য সম্পত্তির ভাগ নিয়ে আসে ৷ মনে রাখা চাই, এই সম্পত্তির ভাগ কিন্তু যে কোনো নারীর হাতের পাঁচ ৷ যদি স্বামী মারা যায়, কিংবা স্বামী পরিত্যাগ করে তখন নারীকে কপর্দকহীনভাবেই বাপের বাড়িতে আসতে হয় ৷ যদি সে আগেই তার ভাগের জমি নিয়ে থাকে, তাহলে এমন সংকটকালে তাকে দারূন উপেক্ষার শিকার হতে হয়

ড. আতিউর রহমান
অর্থনীতিবিদ এবং সিনিয়র রিসার্চ ফেলো (বিআইডিএস)

বাংলাদেশের কন্যাশিশু
বাংলাদেশে ২০০০ সালে ধর্ষিতা নারীর একটি উল্লেখযোগ্য অংশই কন্যাশিশু এবং তাদের অনেকেই ধর্ষিত হবার পর আত্মহত্যা করেছে ৷ সম্প্রতি বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে Suicide in Bangladesh শীর্ষক একটি গবেষণা পরিচালনা করা হয় ৷ এই গবেষণা থেকে জানা যায়, তরুণীরা যাদের বয়স ১০-১৮ বছর, তাদের অধিকাংশই ধর্ষিতা হয়েছে বলে অপমানে, অভিমানে, ভবিষ্যত ব্যর্থ ও অনিশ্চিত জীবনের কথা ভেবে আত্মহত্যা করেছে ৷ এই চিত্র থেকে আমরা সহজেই উপলব্ধি করতে পারি বাংলাদেশের কন্যাশিশুরা কেমন আছে

আয়শা খানম
সাধারণ সম্পাদিকা, বাংলাদেশ মহিলা পরিষদ

কন্যাশিশু পাচার এবং এইচ আই ভি/এইডস: বাংলাদেশ প্রেক্ষি

বিশ্বে শিশু মৃত্যু হার বাংলাদেশে সবচেয়ে বেশী ৷ এই শিশুদের মধ্যে আবার কন্যাশিশু মৃত্যুর হার ছেলে শিশু অপেক্ষা অনেক বেশী, গ্রাম এবং শহর উভয় এলাকাতেই ৷ প্রত্যাশিত গড় আয়ুও মেয়েদের তুলনায় ছেলেদের বেশী ৷ এর কারণ শিশু জন্মের ২/৩ মাস পর থেকেই কন্যাশিশুকে কম পুষ্টিকর খাবার দেয়া হয়, ছেলে শিশুদের তুলনায় ৷ অধিকাংশ কন্যাশিশুই অন্তত: ২০ ভাগ কম খাদ্য গ্রহণ করে ছেলে শিশুর তুলনায় শুধু তাই নয়, চিকিত্‍সা সুবিধাও মেয়েরা ছেলে শিশুদের তুলনায় অনেক কম পায় ৷ এভাবেই জন্মের পর থেকেই কন্যা শিশুদেরকে আমাদের সমাজে পারিবারিকভাবে বৈষম্যের শিকার হতে হয়

প্রফেসর ইশরাত শামীম
প্রেসিডেন্ট, সেন্টার ফর উইমেন এন্ড চিলড্রেন স্টাডিজ (সি
ডব্লিওসিএস)

সোনার কন্যে, তোমার জন্যে

বন্যায় পানিতে ভেসে স্যালাইনের প্যাকেট দাঁতে কামড়ে নিয়ে চলা শিশু কন্যার চিত্র যত সুন্দরই হোক, আদতে তা প্রমাণ করে আমাদের দুঃখজনক সীমাবদ্ধতা ৷ তাই কাউকে দোষ না দিয়ে দৃঢ়ভাবে অবস্থান নিতে হবে ৷ সম্মিলিতভাবে ভাবতে হবে তৃণমূল পর্যায়ের সমস্যাগুলি চিহ্নিত করে দায়িত্ব ভাগ করে নিয়ে কাজ করতে হবে ৷ যদি তার অংশমাত্রও করতে পারি, তখনই সার্থক হবে "৩০ সেপ্টেম্বর ৷"

জুবাইদা গুলশান আরা
চেয়ারম্যান, বাংলাদেশ শি
শু একাডেমী

কন্যাশিশুদের নিয়ে আলাদা করে ভাবতে হবে

বাংলাদেশের খাসিয়াদের মধ্যে পরিবারের নারীই প্রধান ব্যক্তি ৷ নারী গৃহকর্তা ৷ ছেলেরা বিয়ে করে শ্বশুর বাড়ি এসে শাশুড়ির পরিবারের সঙ্গে বসবাস করে ৷ নারীরা সংসারে বেশি পরিশ্রম করে সংসার চালায় ৷ তারাই সংসারের যাবতীয় দায় বহন করে ৷ স্বামীরা তুলনামূলকভাবে অলস ও কর্মবিমুখ৷ এ সমাজে নারী শিশুর মর্যাদা ও আদর যত্ন অনেক বেশি৷ তবে এখন এসব পরিবারে পুরানো প্রথার গুরুত্ব কমে যাচ্ছে, পুরুষেরা দেশের মূল স্রোতের সঙ্গে মেশা শুরু করেছে ৷ মিয়ানমারে পরিবারে নারীরা প্রধান কিনা তা বলতে পারবো না ৷ তবে নারীরা সেখানে বেশি কর্মঠ ৷ আয়-রোজগার তুলনামূলকভাবে তারা বেশি করে ৷ পরিবারে সে কারণে কন্যাশিশুর কদরও সে দেশে বেশি

জিয়াউল হক
সহকারী সম্পাদক, দৈনিক ইত্তেফাক

কন্যাশিশু অধিকার- শিশু অধিকার
বাড়ন্ত বয়সের গৃহপরিচারিকাদেরকে বাড়ির তরুণ ছেলে ও পুরুষ মনিবের লোলুপ দৃষ্টি থেকে বাঁচানোর দায়িত্ব নিতে হবে ৷ এটা সহজ কাজ নয়, তবুও শিশুটির শারীরিক ও মানসিক নিরাপত্তা রক্ষার দিকে পরিবারের অন্য সন্তানের মতোই সুতীক্ষ্ণ দৃষ্টি রাখা প্রয়োজন ৷ এসব ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গৃহকর্তাদের যত্নবান হতে হবে ৷ যদিও অনেক ক্ষেত্রেই এর ব্যতিক্রম দেখা যায় ৷ এইসব শিশুদের উপর শারীরিক নির্যাতনের ফলে অনেক সময় মৃত্যুর ঘটনাও ঘটে

তালেয়া রেহমান
নি
র্বাহী পরিচালক, ডেমোক্রেসিওয়াচ

কন্যাশিশু দিবস ও তিনটি বিচ্ছিন্ন ঘটনা
স্থানীয় সরকার পর্যায়ে সংরক্ষিত আসনে নির্বাচিত মহিলা কমিশনারদের দায়িত্ব বন্টনের ক্ষেত্রে সমান ক্ষমতা প্রদানের বিষয়ে আদালতের রায়ে মহিলা কমিশনারদের জয় ৷ মহিলা কমিশনারদের জয় হয়েছে, কারণ আদালত সাংবিধানিক বিধান সমুন্নত রেখে ন্যায় প্রতিষ্ঠিত করেছে ৷ বিষয়টি নিঃসন্দেহে চারপাশের অনেক হতাশার মাঝেও আলোকিত ভবিষ্যতের ইঙ্গিত দেয়, মনকে আশান্বিত করে, সামনে এগুবার প্রেরণা যোগায় ৷ কিন্তু প্রশ্ন থেকে যায় স্থানীয় সরকার বিভাগের বিতর্কিত সেই সরকারী আদেশটি নিয়ে, যা ছিলো কমিশনারদের মতা বন্টনের ক্ষেত্রে সংরক্ষিত আসনে নির্বাচিত মহিলা কমিশনারদের প্রতি স্পষ্টতঃই বৈষম্যমূলক

অধ্যাপক (ডা:) তাহমিনা হোসেন

সাবেক সচিব

ছাত্রী বৃত্তি হচ্ছে মেয়েদের বিয়ে ঠেকানোর কর্মসূচি
বিশ্ব ব্যাংকের আরেকটি হিসাব আছে, মেয়েদের মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা দিলে জনসংখ্যা নিয়ন্ত্রণে একটা ভালো ফল পাওয়া যায়৷ তারা একটি গবেষণায় দেখিয়েছে, যে সমাজে মেয়েরা মাধ্যমিক শিক্ষা পর্যন্ত পৌঁছায় না সেখানে গড়ে প্রতিটি মহিলার ৭ টি সন্তান হয়, আর যদি মেয়েরা মাধ্যমিক শিক্ষা পর্যন্ত থাকে তাহলে গড়ে তিনটি সন্তান হয়৷ অর্থাত্‍ গড়ে ৪ টি সন্তান কমানো সম্বব হয় যদি শিক্ষায় তাদের ব্যস্ত রাখা যায়
 

ফরিদা আখতার
নির্বাহী পরিচালক, উন্নয়ন বিকল্পে নীতি নির্ধারণী গবেষণা (উবিনীগ)

ক্ষুধা, মৃত্যু ও নারী

'লক্ষ্মী বধূ', 'লক্ষ্মী মেয়ে' হতে গিয়ে প্রতিনিয়ত চরম আত্মবঞ্চনার শিকার হচ্ছে ৷ 'সাত চড়ে রা করে না', খাবে সবার পরে, থাকলে খাবে, না থাকলে খাবে না - এ সবের মধ্য দিয়েই একজন নারী শৈশব থেকে তার জীবন শুরু করে ৷ দারিদ্র্য পীড়িত সমাজে এর পরিণতি ভয়াবহ হতে বাধ্য ৷ মনি, মিতু ও রোমানার মৃত্যুর করুণ কাহিনী চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে তা স্মরণ করিয়ে দেয় ৷ তবুও আমাদের বোধোদয় হয় না!

 

ড. বদিউল আলম মজুমদার

গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ

ও যে মানুষের বাচ্চা স্যার!

"আমার বোনটিকে নিয়ে আমি কি করব স্যার? রোকেয়া বাড়ি আসার পর থেকে আমার বাবা আর কথা বলেন না"৷ আমরা ওর বাবার সংগে কথা বলার আগ্রহ দেখালে সে বলে, "বাবা কথা বলবেন না স্যার ৷ তিনি কারো সংগে আর কথা বলেন না ৷ কেউ কথা বলতে গেলেই রেগে যান ৷ রোকেয়া এভাবে ফিরে আসার পর তিনি শুধু বলেছিলেন, 'আমিই আমার মেয়েটিকে মেরে ফেলেছি'

রফিকুল ইসলাম সরকার
সাবেক মুখ্য বার্তা সম্পাদক, বাংলাদেশ টেলিভিশন

বন্যায় ভাসি কন্যাশিশু
কন্যাশিশু শিশু কিনা সেটাই প্রথমে ভাবা দরকার ৷ শৈশববিহীন শিশু বয়স হলেও, প্রকৃতি প্রদত্ত স্বভাবিক, স্বভাব সুলভ জীবনধারা তার ব্যাহত হয় পরিবেশের অনানুকূল্যে ৷ বর্তমান পৃথিবীর বাণিজ্যিক, অবাণিজ্যিক সব সংজ্ঞাগুলো ধার করা, পশ্চিমা দেশের তথা বিশ্বায়ন প্রক্রিয়ায় বেধে দেওয়া, দেশ-কাল-পাত্র ভৌগলিক ভেদাভেদ না করেই ৷ এমন শিশুর সাংবিধানিক সংজ্ঞা ১৮ বছর ৷ অথচ এই বয়সে আমাদের দেশের মেয়েরা দু'একটি শিশুর মা-ও হয়ে যায় হয়তো! হায়রে দেশ! শিশুর কোলে শিশু!!

লতিফা আকন্দ
প্রফেসর, ইতিহাস বিভাগ, সেন্ট্রাল উইমেন্স ইউনিভারসিটি

এবং অবসরপ্রাপ্ত প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের কন্যা শিশু - কিশোরীদের অবস্থান : কয়েকটি কেস স্টাডি
প্রতিবেশী এক যুবক গত চার বছর ধরে ক্রমাগতভাবে শিউলীকে উত্যক্ত করে আসছিলো ৷ সে সারাদিন শিউলীদের বাসার সামনে দাঁড়িয়ে থাকতো ৷ শিউলী এতে কোন সাড়া না দিলেও সে অনড় থাকে ৷ সে শিউলীকে 'রাস্তা থেকে তুলে নিয়ে যাবে' অথবা 'এসিড ছুঁড়ে তার মুখ ঝলসে দেবে' বলে হুমকি দেয় ৷ শিউলী নিরূপায় হয়ে বোরখা পরে কলেজে আসা যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে ছেলেটি তাকে চিনতে না পারে ৷ কিন্তু এই ছেলের হুমকিতে শিউলী খুবই উদ্বিগ্ন এবং বিচলিত হয়ে পড়েছিলো

শারমিন মুরশীদ
প্রধান নি
র্বাহী কর্মকর্তা, ব্রতী

ওআইসির মানবাধিকার ঘোষণার আলোকে নারীর অধিকার

আদম থেকে উদ্ভূত এবং আল্লাহর প্রতি আনুগত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ সমগ্র মানবজাতি এক পরিবারের সদস্য৷ জাতি, গোত্র, বর্ণ, ভাষা, নারী-পুরুষ, ধর্ম বিশ্বাস, রাজনৈতিক মতবাদ, সামাজিক অবস্থান বা অন্য যে কোনো বিবেচনা নির্বিশেষে মূল মানবিক মর্যাদা এবং দায়িত্ব ও কর্তব্যের দিক থেকে সকল মানুষ সমান ৷ খাঁটি ঈমান ব্যক্তির মধ্যে মানবিক পূর্ণতা এনে দিয়ে এই মর্যাদা বৃদ্ধিকে গ্যারান্টি দেয়

শাহ আব্দুল হান্নান
চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী ব্যাংক এবং সাবেক সচিব, বাংলাদেশ সরকার

উল্লেখযোগ্য অগ্রগতি : বৈশ্বিক প্রেক্ষিত
বিশ্বজুড়ে বিগত এক দশকে মেয়েদের শিক্ষায় প্রাথমিক পর্যায়ে বেশ ভালো এবং মাধ্যমিক ও তত্‍পরবর্তী পর্যায়ে খানিকটা ভালো অগ্রগতি সাধিত হয়েছে ৷ বিগত দশকে জেন্ডার সংবেদনশীল স্কুল পরিবেশ সৃষ্টি ও স্কুলে টিকে থাকার হার বৃদ্ধি, গর্ভবতী কিশোরী ও কিশোরী মায়েদের জন্য সহায়তা, উপ-আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ বৃদ্ধি, বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাসে মেয়ের উপস্থিতি ইত্যাদি ক্ষেত্রেও উন্নতি ঘটেছে

শাহীন রহমান
জেন্ডার এন্ড ডেভলপমেন্ট রিসোর্স সেন্টার (জিডিআরসি), স্টেপস্ টুয়ার্ডস ডেভলপমেন্ট

কিশোরীদের প্রজনন স্বাস্থ্য এবং ক্ষমতায়নের কৌশলগুলো
'বেইজিং প্লাটফরম ফর অ্যাকশন' অনুসারে প্রজনন স্বাস্থ্য হচ্ছে সম্পূর্ণ শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা, আর এর অর্থ একজন নারীর পরিপূর্ণ ও নিরাপদ যৌন জীবন এবং সন্তান লাভের ক্ষেত্রে তাঁর একক সিদ্ধান্ত এবং পছন্দ করার মতা বা অধিকার৷ স্বাস্থ্য বিষয়ে সর্বোচ্চ মান অর্জনের আনন্দ লাভের অধিকার নারীদের ক্ষেত্রে তাঁদের পুরো জীবন চক্রে অবশ্যই পুরুষদের মতোই হতে হবে

সালমা খান
চেয়ারপার্সন, বেইজিং প্লাস ফাইভ

কন্যাজাতির জন্য ভাবনা
নারী তাই নিজেও হাতে তুলে নিয়েছে নারী নির্যাতনের, নারী নিধনের অস্ত্র ৷ এ সংসারে জটিলা-কুটিলা-মন্থরার তাই কোন অভাব নেই, অভাব নেই বধূ নির্যাতক শ্বাশুড়ির, সন্তানহন্তা সত্‍ মায়ের ৷ এ বিষের পেয়ালা থেকে উগ্র বিষ উপচে পড়ে আমাদের সমাজকে দ্রুত বিলুপ্তির পথে টেনে নিয়ে যাচ্ছে এমনকি সুশিক্ষিতি, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী মহিলারাও বধূ নির্যাতনের খাতায় শীর্ষস্থান দখল করে আছেন

ড. হালিমা খাতুন
অধ্যাপিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়

কন্যাশিশু হবার বিড়ম্বনা
বর্তমান সরকার কন্যাশিশুদের জন্য অনেক কিছু করেছেন ৷ দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়া অবৈতনিক করে দিয়েছেন ৷ এমনকি বই কেনা বাবদ তাদেরকে বৃত্তি দেয়ার ব্যবস্থা করেছেন ৷ এর ফলে গ্রামের মেয়েরাও শিক্ষা ক্ষেত্রে এগিয়ে আসতে পারছে ৷ এ ব্যাপারে তাদের দিকে আরো সহযোগিতার হাত বাড়াতে হবে ৷ কারিগরি শিক্ষালয় থেকে শুরু করে সকল ধরণের শিক্ষালয়ে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে হবে ৷ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে মেয়েদের আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে

 

অধ্যাপক (ডা.) হাসিনা বানু প্রফেসর

কার্ডিওলজি, কার্ডিহোপ সেন্টার

কন্যাশিশু দিবস উদযাপনের চার বছর : যৌক্তিকতা প্রেক্ষাপট ও অর্জন
নারী-পুরুষ বৈষম্যের সংস্কৃতি আমাদের সমাজে সুদীর্ঘকাল ধরে চলে আসছে ৷ কন্যাশিশুর প্রতি বঞ্চনা, এই বৈষম্যেরই আরেকটি বহিঃপ্রকাশ ৷ এই বৈষম্য ও বঞ্চনার শিকড় সমাজের অত্যন্ত গভীরে প্রোথিত ৷ এর উত্‍পাটন এবং কন্যাশিশুর বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করার কাজটি একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া

নাছিমা আক্তার জলি
প্রোগ্রাম ম্যানেজার, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ

কন্যাশিশু এডভোকেসি ফোরামের সাথে যুক্ত বিভিন্ন সংগঠনের অভিব্যক্তি
পরিশিষ্ট

সম্পাদনা
ড.বদিউলআলম মজুমদার
দি হাঙ্গার প্রজেক্ট কর্তৃক বাড়ি-২৭, রোড-১৬ (নতুন)
ধানমন্ডি, ঢাকা-১২০৯ থেকে প্রকাশিত
ফোন: ৮১১২৬২২, ফ্যাক্স: ৮১১৬৮১২, ই-মেইল:
thpb@agni.com


Home  / Feedback  / Subscribe

© 2005 The Hunger Project-Bangladesh. All rights reserved.