শোকবার্তা

জ্জীবক বার্তা, বর্ষ-, সংখ্যা-২৬, ফেব্রুয়ারী-মার্চ ২০০৬

শোকবার্তা


আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, অষ্টম উজ্জীবক পুনর্মিলনের সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইফফাত আরা নার্গিস এবং মোঃ রফিকুর রহমানের একমাত্র সন্তান রুমানা রহমান গত ১৮ মার্চ বিকাল ৩.৪৫টায় বাসার ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নানিল্লাহে ইন্না ইলাইহে রাজেউন) ৷ রুমানা মেরীকুরী স্কুলের ও' লেভেলে পড়ালেখা করছিলেন ৷ তিনি ১৯৯৯ সাল থেকে স্বেচ্ছাব্রতী সংগঠন দি হাঙ্গার প্রজেক্ট-এর সাথে জড়িত ছিলেন ৷ মায়ের হাত ধরে আসা শিশু রুমানা উজ্জীবক পরিবারের বড় আদরের একজন ছিলেন ৷ তার এই অকাল মৃত্যুতে তাই মা-বাবা ও পরিজনদের সাথে আমরাও বেদনাহত ৷

আমরা রুমানার আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ৷

 

Previous Article<Index


Home  / Feedback / Subscribe

© 2006 The Hunger Project-Bangladesh. All rights reserved.