|
সম্পাদকীয় |
|
উজ্জীবক বার্তা, বর্ষ-৬, সংখ্যা-২৭, এপ্রিল - মে ২০০৬ |

নবম জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি দেরি নেই
৷ নব্বুইয়ের
গণঅভ্যুত্থানের
ফসল হিসেবে আমাদের সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থার
পনের বছর পূর্ণ হল
৷ নাগরিকদের ভোটে নির্বাচিত সংসদীয় পদ্ধতির সরকার
ব্যবস্থা নিয়ে আমাদের অভিজ্ঞতা তাই একেবারে কম নয়
৷ গণতান্ত্রিক ব্যবস্থায়
নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়
৷ তাই নির্বাচনের প্রাক্কালে
আমাদের বিগত সময়ের অভিজ্ঞতার দিকে নজর ফেরানো জরুরি
৷ কেননা সামরিক শাসন না থাকলেও রাজনৈতিক শক্তি আর সুশীল সমাজের মধ্যে এখনো বিস্তর
ব্যবধান; আমজনতার আকাঙ্খার তুলনায় বিভিন্ন সরকারের কার্যক্রম এখনো হতাশা জনক ।
আমাদের দেশে গণতন্ত্রের বিকাশে এই ফারাক এক ধরণের প্রতিবন্ধকতা। সংসদ নির্বাচনে
জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই অন্তরায় দূর করা সম্ভব।
রাষ্ট্র পরিচালনা করেন রাজনীতিবিদগণ
৷ দেশের আপামর মানুষের জীবন যাপনের
অনেক বিষয়ই তাই নির্ভর করে রাজনীতিবিদদের ওপর, রাষ্ট্র পরিচালনা পদ্ধতির
ওপর
৷ বাংলাদেশের দেড় দশকের নির্বাচিত সরকারগুলোর অভিজ্ঞতা আমাদের জন্য
অধিকাংশ ক্ষেত্রেই হতাশাজনক ৷ সন্ত্রাস-দুর্নীতি-ক্ষমতার অপব্যবহার,
শোষণ-বঞ্চনা-নির্যাতনে সাধারণ মানুষের আজ দেয়ালে পিঠ ঠেকে গেছে
৷ কোন
প্রকার তাত্ক্ষণিক ওলট-পালটের মাধ্যমে এ অবস্থার নিরসন সম্ভব নয়
৷ মূলত
দুর্বৃত্তায়িত রাজনীতিই আমাদের অধিকাংশ সমস্যার জন্য দায়ী
৷ তাই এ অবস্থা
থেকে উত্তরণ ঘটাতে হলে সর্বাগ্রে প্রয়োজন রাজনীতিকে দুর্বৃত্তায়নের
রাহুগ্রাস থেকে মুক্ত করা ৷ আর সেটা তখনই সম্ভব যখন দেশের নাগরিকগণ
সচেতনভাবে দায়িত্ব গ্রহণ করবেন ৷
আশার কথা, সর্বস্তরের মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তনের একটা
আকাঙ্ক্ষা সৃষ্টি হচ্ছে ৷ কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সর্বজন শ্রদ্ধেয়
কিছু মানুষ এগিয়ে আসছেন সাধারণ মানুষকে সচেতন ও সংগঠিত করতে, পরিবর্তনের
বাস্তবে রূপ দেয়ার সংগ্রামে ৷ আমরা বিশ্বাস করি এ পথেই আমাদের সুন্দর আগামী
গড়ে উঠবে ৷
|
|
<Index> |
|
© 2006 The Hunger Project-Bangladesh. All rights reserved. |