Update: 24 August 2005

তরুণ ফটোগ্রাফারের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ
রিপোর্ট: বিধান চন্দ্র পাল

 

 

সমপ্রতি আন্তর্জাতিকভাবে অনুষ্ঠিত ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে ছবি তোলার ক্ষেত্রে একজন তরুন ফটোগ্রাফার সৈয়দ জিয়াউল হাবীব রুবন একটি বড় ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে ৷ এ প্রতিযোগিতাটির আয়োজন করেছিল, ইন্টার একশন (InterAction: American Council for Voluntary International Action) এলায়েন্স ৷ গত তিন বছর ধরে এই এলায়েন্সটি ছয়টি বিষয়ের ওপর ছবি প্রতিযোগিতার আয়োজন করে আসছে ৷ তরুন ফটোগ্রাফার সৈয়দ জিয়াউল হাবীব রুবন 'ওমেন এন্ড গার্লস' বিষয়ে প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে ৷ ছবিটির থিম হচ্ছে, কন্যাশিশুরা সকল বাধা-বিপত্তিকে উত্‍‍রিয়ে বিজয়ের পথে চলেছে ৷ ইতোপূর্বে এই ছবিটি বাংলাদেশ কন্যাশিশু এডভোকেসি ফোরামের পোস্টার, ফোল্ডার এবং প্রকাশনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ব্যবহৃতও হয়েছে

ছবিটির সাবজেক্ট 'রেশমা আক্তার' ঢাকা শহরের রায়েরবাজারের বস্তিতে বসবাস করে
৷ বস্তিতে দি হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাব্রতী উজ্জীবক শান্তি রিবারু ও তাজিমা মজুমদার কর্তৃক পরিচালিত 'গণ উন্নয়ন পাঠশালা'র ছাত্রী রেশমা আক্তার ৷ এ স্কুলটির কার্যক্রম শুরু হয়েছিল, গত বছর জুলাই মাসে ৷ ছবিটিতে দেখা যায় সাত বছরের মেয়ে রেশমা একটি দৌড় প্রতিযোগিতায় সকলকে পেছনে ফেলে দিয়ে লাল ফিতা অতিক্রম করছে

উল্লেখ্য যে, ইন্টার একশন উন্নয়নের লক্ষ্যে পরিচালিত এবং মানব কল্যাণে ব্রতী যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বেসরকারি আন্তর্জাতিক এলায়েন্স
৷ ১৯৮৪ সালে ওয়াশিংটন ডিসিতে গঠিত এলায়েন্সটি উন্নয়নশীল দেশগুলোর ১৬০টিরও বেশি সংগঠনকে নিয়ে কাজ করে থাকে ৷ বিশ্বব্যাপী দারিদ্র্যের অবসান, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ইন্টার একশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে ৷ এর কার্যক্রমগুলোর মধ্যে ছবি প্রতিযোগিতা অন্যতম

সৈয়দ জিয়াউল হাবীব রুবন স্বেচ্ছাব্রতী সংগঠন দি হাঙ্গার প্রজেক্টে কর্মরত
৷ দি হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাব্রতী উজ্জীবকরা ক্ষুধা-দারিদ্র্য মুক্ত আত্মনির্ভরশীল দেশ গঠনের লক্ষ্যে সারাদেশব্যাপী জনগণকে জাগ্রত ও সংগঠিত করার পাশাপাশি, কন্যাশিশুদের প্রতি বৈষম্যের অবসান এবং তাদের জন্য বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে গণজাগরণ সৃষ্টি করতে কাজ করছে


ছবিটি দেখার জন্য পরিদর্শন করুন:
http://www.interaction.org/media/photo2005/women.html

আরো যেসকল প্রকাশনায় ছবিটি ব্যবহৃত হয়েছে তার লোকেশন দেওয়া হলো:

The National Association of Social Workers (NASW) used this picture in their Brochure.

Here is the link: http://www.naswdc.org/diversity/intl/one2005/OneBrochureWeb0605.pdf 

Used in the Uzzibak Barta cover page http://www.thpbd.org/gender/publication/index.html
 


Home  / Feedback

© 2005 The Hunger Project-Bangladesh. All rights reserved.