| Update: 28 July 2005 |
সমাজসেবা অধিদপ্তরের সাথে
দিনব্যাপী 'আত্মউন্নয়নে সুপ্ত শক্তির বিকাশ' শীর্ষক কর্মশালা
স্থান: সমাজসেবা অধিদপ্তর মিলনায়তন
তারিখ: ২৮ জুলাই, বৃহস্পতিবার
রিপোর্ট:
সৈয়দা সেলিনা শিরীন
গত ২৮ জুলাই বৃহস্পতিবার সমাজসেবা অধিদপ্তর আগারগাঁও এ অনুষ্ঠিত হয়ে গেল
দিনব্যাপী 'আত্মউন্নয়নে সুপ্ত শক্তির বিকাশ' শীর্ষক একটি কর্মশালা
৷ কর্মশালাটির আয়োজন
করেছিলো সমাজসেবা অধিদপ্তর এবং পরিচালনা করেছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ
৷
এ কর্মশালাটির উদ্দেশ্য ছিল ক্ষুধামুক্ত-আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে
সরকারি-বেসরকারি সংগঠনের একদল ব্যক্তির মধ্যে আত্মজিজ্ঞাসার ভিত্তিতে প্রত্যাশা
সৃষ্টি করা, যার মাধ্যমে তারা আত্মবিশ্লেষণের ক্ষমতা অর্জন করবেন এবং গতানুগতিক
ধারার বাইরে এসে ব্যতিক্রমী ধারায় উন্নয়নে ভূমিকা রাখবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হবেন
৷
কর্মশালায় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক জনাব হাফিজুল ইসলাম মিয়াসহ বেশ কয়েকজন
উর্দ্ধতন কর্মকর্তা এবং ঢাকা মহানগরীর ৮ টি জোনে কর্মরত শহর সমাজসেবা কার্যালয়ের
সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন
৷ মোট ১০০ জন
অংশগ্রহণকারীর সক্রিয় উপস্থিতির মধ্য দিয়ে 'আত্মউন্নয়নে সুপ্ত শক্তির বিকাশ' শীর্ষক
কর্মশালাটি অনুষ্ঠিত হয়
৷ কর্মশালায় অংশগ্রহণকারীরা
বাংলাদেশের উন্নয়নের গতানুগতিক ও ব্যতিক্রমী ধারা সম্পর্কে জানতে পারেন
৷ স্বাধীনতার ৩৩ বছর
অতিবাহিত হয়ে গেল কিন্তু উন্নয়নের যে সফলতা পরিলক্ষিত হওয়ার কথা আজও তা পরিলক্ষিত
হচ্ছে না
৷ বাংলাদেশ দুর্নীতিতে
পরপর চারবার শীর্ষস্থানে! নারী নির্যাতনে পরপর চারবার দ্বিতীয় স্থানে! এ লজ্জা এ
গ্লানী দূর করবার জন্য আমাদেরকেই এগিয়ে আসতে হবে
৷ হয়ে উঠতে হবে
আত্মশক্তিতে বলীয়ান! বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে
৷ বিশ্ববাসীর কাছে
প্রতিষ্ঠিত করতে হবে আত্মমর্যাদা
৷ এ ভাবেই বিভিন্ন ধরণের
আত্মউপলব্ধি ও আত্মজিজ্ঞাসা সৃষ্টির মধ্য দিয়ে পরিচালিত হয় কর্মশালাটি
৷
কর্মশালাটি পরিচালনা করতে গিয়ে দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও
বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড.বদিউল আলম মজুমদার বলেন, আমরা সবাই টিয়া পাখি হয়ে
গিয়েছি
৷ এ প্রসঙ্গে তিনি একটি
চমত্কার গল্প বলেন
৷ বেশকিছুদিন আগে তিনি তাঁর এক
বন্ধুর বাড়িতে গিয়েছিলেন
৷ সেখানে গিয়ে দেখলেন একটি টিয়া
পাখি চলছে ফিরছে বেড়াচ্ছে, মানুষের মত গরম ভাত-খাবার খাচ্ছে কিন্তু সে উড়তে পারছেনা
৷ কারণ ওড়ার মত পরিবেশ
তাকে দেয়া হয়নি অথবা নিজের স্বাভাবিক ক্ষমতাকে উপলব্ধি করবার মত অবকাশ তাকে দেয়া
হয়নি
৷ ফলশ্রুতিতে পাখিটি তার যে
অন্তর্নিহিত শক্তি যা দিয়ে দিগন্ত পাড়ি দিতে পারে সেই নিজস্বতাকে সে হারিয়ে ফেলেছে
৷ পাখিটির স্রষ্টা
প্রদত্ত অন্তর্নিহিত শক্তির বিকাশ ঘটেনি
৷ তাই একটি পাখি হয়েও সে
যেন সম্পূর্ণ পাখি ছিলনা
৷
গত ৩০ বত্সরে সরকারি বেসরকারি পর্যায়ে বহু বিদেশী সাহায্য ও অনুদান আমরা পেয়েছি
৷ বর্তমানে দেশে এমন
অনেক কার্যক্রমই আছে যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিদেশী সাহায্যের উপর নির্ভরশীল নয়
৷ অনেক উদ্যোগ যা অতীতে
মানুষ একক এবং সংগঠিতভাবে গ্রহণ করতো, এখন তা বাইরের সাহায্য ছাড়া হয়না
৷ যার ফলে বর্তমানে
প্রত্যেক বাংলাদেশীর গড় মাথাপিছু ঋণের পরিমান ৭,৫০০
টাকা
৷ দেশের বিরাট জনগোষ্ঠীর মধ্যে
এখন 'উপকারভোগী'র মানসিকতা সৃষ্টি হয়েছে
৷ আজ আমরা প্রতিনিয়ত
প্রশ্নের সম্মুখীন হচ্ছি; কি দেবেন? কি পাবো? এ এক পরনির্ভরশীল অসহায়ত্বের মানসিকতা
৷ এ মানসিকতা যেন আমাদের
রক্ত মাংসের সাথে মিশে গিয়েছে
৷
পরনির্ভরশীলতার মানসিকতা একটি জাতির জন্য শুধু অমর্যাদাকরই নয়, এর ভবিষ্যত পরিণতিও
ভয়াবহ
৷ বিদেশীদের দয়া-দাক্ষিণ্যের
উপর অত্যধিক নির্ভরশীল হওয়ার ফলে আমরাও যেন নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা ক্রমাগত
হারিয়ে ফেলছি
৷ সৃষ্টিকর্তা প্রদত্ত
আত্মনির্ভরশীল হওয়ার ক্ষমতা যেন আমাদের দিনদিন লোপ পাচ্ছে
৷
বিশ্ব অঙ্গনে জাতি হিসেবে যথাযথ স্থান দখল করতে হলে পরনির্ভরশীলতার মানসিকতা
আমাদেরকে পরিহার করতে হবে
৷ আপাত: দৃষ্টিতে আমাদের
পরনির্ভরশীল হওয়ার প্রবণতা বাড়লেও শঙ্কিত হওয়ার কোন কারণ নেই
৷ এ জাতি কখনো দাসত্ব
মেনে নেয়নি
৷ যার সাক্ষ্য তারা বহুবার
রেখেছে
৷ তাই আমাদের মধ্যে যে সুপ্ত
সক্ষমতা তার চর্চার মাধ্যমে এবং আত্মপ্রকাশের মধ্য দিয়ে আমাদের আত্মনির্ভরশীলতা
অর্জন সম্ভব
৷
একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিকশিত হওয়ার প্রত্যাশা ও প্রত্যয় নিয়ে
অংশগ্রহণকারীগণ কর্মশালা শেষ করে বাড়ি ফেরেন
৷ সমাজসেবা অধিদপ্তরের
সকল কর্মকর্তাবৃন্দদের নিয়ে সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে একটি উজ্জীবক প্রশিক্ষণ
আয়োজন করার পরিকল্পনাও গ্রহণ করে সমাজসেবা অধিদপ্তর ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ
যৌথভাবে
৷
|
© 2005 The Hunger Project-Bangladesh. All rights reserved. |