| 16 June 2006 |
"মেধা যাচাই পরীক্ষা" গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়ন পরিষদের এক অনন্য উদ্যোগ
শিক্ষার হার ও মান উন্নয়নের
লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ (জুন ১৬,২০০৬)
কোলকোন্দ মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত
হলো মেধা যাচাই পরীক্ষা'০৬
৷
কোলকোন্দ ইউনিয়ন পরিষদ ও দি হাঙ্গার প্রজেক্ট এবং ইয়ূথ এন্ডিং হাঙ্গার এর স্থানীয়
উজ্জীবক ও সদস্যবৃন্দের আয়োজনে এ পরীক্ষায় গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়ন পরিষদের ২৫টি
শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণীর ২৫০ জন বাছাইকৃত শিক্ষার্থী অংশগ্রহণ
করে ৷
পরীক্ষা কার্যক্রম পরিদশর্নে এসেছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকেশ
চন্দ্র বিশ্বাস ৷ পরীক্ষা সম্পর্কে মুকেশ চন্দ্র বিশ্বাস বলেন, এ পরীক্ষা যেমন
শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর করবে, ঠিক তেমনি ছেলে-মেয়েরা সাহসীও হবে ৷ শিক্ষার
মান উন্নয়নে মেধা যাচাই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ৷
মেধা যাচাই পরীক্ষা কমিটির সভাপতি কোলকোন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোস্তফা
কামাল'র কাছে মেধা যাচাই পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোলকোন্দ
ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে রূপান্তর করার লক্ষ্যে তিনি এ পরীক্ষার আয়োজন
করেন ৷ তিনি এর মানবৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচীর কথা উল্লেখ করেন ৷
তিনি তার ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের প্রতি সকল শিক্ষক ও অভিভাবকদের
প্রতি যত্নবান হওয়ার অনুরোধ জানান ৷
পরীক্ষা কমিটির সচিব এবং কোলকোন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর
রাজ্জাক বলেন মেধা যাচাই পরীক্ষাটি ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আরো গতিশীলতা বাড়াবে ৷
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী
রাজেশ অধিকারী, ইয়ূথ একটিভিষ্ট মো: মাহমুদ হাসান রাসেল, ইয়ূথ একটিভিষ্ট শাওন, ইয়ূথ
লীডার মো: মনজুর হাসান ও ইয়ূথ একটিভিষ্ট সুব্রত কুমার পাল এবং বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ ৷
পরীক্ষা শেষে প্রতি শ্রেণীতে প্রথম স্থান প্রাপ্তকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা
হয় সেই সাথে আগামী ৩১ জুলাই বৃত্তির টাকা প্রদানের ঘোষণা দেয়া হয় ৷
-সুব্রত কুমার পাল
রংপুর থেকে
|
© 2006 The Hunger Project-Bangladesh. All rights reserved. |