|
ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশের নেতৃত্বে গণিত উত্সব ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলে |
|
|
ড.
মুহাম্মদ জাফর ইকবাল তার একটি লেখায় লিখেছিলেন, "গণিতের মতো মজার বিষয় আর
কিছু নেই, যারা আমার কথা বিশ্বাস করে না তাদের কোনো একটি গণিত অলিম্পিয়াডে
আসা উচিত, তাহলেই তারা নিঃসন্দেহ হয়ে যাবে ৷ কারণ তারা সেখানে দেখবে হাজার
হাজার ছেলে-মেয়ে আনন্দে হৈ-হুল্লোড় করে গণিত করছে ৷ গণিতের মজা শুধু যে
কাগজে কলমে অঙ্ক কষে বা বড় বড় সমীকরণ সমাধান করে পেতে হবে কে বলেছে? দেখতে
দেখতে এই গণিত আমাদের কালচারের অংশ হয়ে যাবে, আমরা কথাবার্তায় গণিতের
উদাহরণ ব্যবহার করব, কবিরা গণিত নিয়ে কবিতা লিখবেন, শিল্পীরা গণিতের ছবি
আঁকবেন, গায়করা গণিত নিয়ে গান গাইবেন ৷"
সে ধরনেরই একটি স্বপ্ন নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের
গাণিতিক মেধার উত্কর্ষ সাধনের জন্য ইয়ূথ এন্ডিং হাঙ্গার সারাদেশে গণিত
উত্সব শুরু করেছে ৷ এরই অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো ইউনিয়ন
পর্যায়ে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় রাজশাহীর চারঘাট উপজেলার সারদা
ইউনিয়নে ৷ তারপর একে একে দেশের আরো দুটো স্থানে সফলভাবে অনুষ্ঠিত হবার পর
এখন তা দেশব্যাপী গণিতের আলোচনায় যেন একটি নতুন মাত্রা সংযুক্ত করেছে ৷
![]() |
![]() |
এ সকল উত্সবের মধ্য দিয়ে অজো পাড়া গাঁয়ের একজন কৃষকের মেয়ে বিলকিসের মতো
অসংখ্য মেধাবী মুখ বেরিয়ে এসেছে ৷ যে মুখ স্বপ্ন দেখে, সুবিধা বঞ্চিতদের
নিয়ে কাজ করার, একজন প্রকৃত শিক্ষক হয়ে ওঠার মধ্য দিয়ে শিক্ষার আলো ছড়িয়ে
দেবার ৷ শুধু তাই নয় গ্রামের মাদ্রাসায় পড়া ফাতেমা, যে মেয়েটি একসময় গণিতকে
প্রচণ্ড ভয় পেত, তার কাছে গণিত এখন আনন্দের ৷
হ্যাঁ - জাতীয়, বিভাগীয়, জেলা আর উপজেলা পর্যায়ের পর গত ৩০ সেপ্টেম্বর,
২০০৫ থেকে ইউনিয়ন পর্যায়ে ইয়ূথ এন্ডিং হাঙ্গার শুরু করেছে গণিত উত্সব-২০০৫
৷ আর এ গণিত উত্সবের মূল শ্লোগান হলো, 'গণিত নিয়ে খেলা কর, বিশ্বটাকে জয়
কর' ৷ এ শ্লোগানকে সামনে রেখে এ বছর প্রথমে রাজশাহীর চারঘাটে, তারপর
সিলেটে এবং সর্বশেষ রাজশাহীর মোহনপুরে পরপর তিনটি গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
হয় ৷ প্রতিটি স্থানেই ইয়ূথ এন্ডিং হাঙ্গারের একদল বলিষ্ঠ স্বেচ্ছাব্রতীরা এ
আয়োজনকে সফল করে তুলতে মূল ভূমিকা পালন করে ৷ আর বাংলাদেশ গণিত অলিম্পিয়াড
কমিটি এ সকল আয়োজনে একাডেমিক সহযোগিতা প্রদান করছে ৷ ইয়ূথ এন্ডিং হাঙ্গার এ
বছর সারাদেশে ১০০ টি গণিত উত্সব আয়োজন করবে। ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলে
বেশ কিছু উত্সবের সফল সমাপ্তি হয়েছে।
বিস্তারিত............
|
© 2006 The Hunger Project-Bangladesh. All rights reserved. |